জাতিসংঘের হিসাব অনুযায়ী চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১ হাজার ৪০০। তাঁদের একজন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডিতে শহীদ হন ফারহান। তাঁর পরিবারের অভিযোগ, জুলাই শহীদ পরিবারগুলোর মধ্যে বিভেদের দেয়াল তৈরি করছে একটি পক্ষ।








