চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 17, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফাইনালে ভিনচিচের রেফারি, ম্যাচে সিদ্ধান্ত দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠেছে আর্জেন্টিনা। নিজেদের চতুর্থ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ১৬ বছর পর ফাইনালের টিকিট কাটা স্পেনের বিপক্ষে। আগামী রোববার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডয়ামে গড়াবে ফাইনাল মহারণ। শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। ফাইনালে মাঠে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।

ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য ভেনিজুয়েলার জেসুস ভ্যালেনজুয়েলাকে রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে ফিফা। সহকারী হিসেবে তার স্বদেশী হোর্হে উরেগো এবং তুলিও মোরেনো দায়িত্ব পালন করবেন। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জালাল জায়েদ এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন জাকারিয়া ব্রিনসি, দুজনেই মরোক্কান।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পান ভিনচিচ। এরপর থেকে ইউরোপ ও আন্তর্জাতিক অঙ্গনের বড় প্রতিযোগিতায় রেফারিং করে আসছেন ভিনচিচ। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও পরিচালনা করেছেন তিনি।

ভিনচিচের বিশ্বকাপ অভিষেক হয় ২০২২ সালে কাতারে। সে আসরে দুটি ম্যাচ পরিচালনা করেন তিনি। চলতি আসরে পরিচালনা করেছেন তিনটি ম্যাচ। গ্রুপপর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান-আলজেরিয়া এবং রাউন্ড অব ৩২-এ মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচে বাঁশি ছিল তার হাতে। ফাইনাল ম্যাচটি ভিনচিচের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ।

ভিনচিচের কেবল একবারই আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছিলেন। ম্যাচটিতে অবশ্য আর্জেন্টিনার রেকর্ড সুখকর নয়। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল লিওনেল মেসির দল। ওই ম্যাচের সপ্তম মিনিটে লিয়েন্দ্রো পারেদেসকে ফাউলের জন্য পেনাল্টি দিয়েছিলেন ভিনচিচ, যেখান থেকে গোল করেছিলেন মেসি। ম্যাচটিতে সৌদি আরবের ছয় খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কাউকে কার্ড দেখতে হয়নি।

অন্যদিকে উয়েফার অন্যতম সেরা রেফারি হওয়ায় স্পেনের একাধিক ম্যাচ পরিচালনার সুযোগ হয়েছে ভিনচিচের। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে স্পেন ম্যাচে তার দায়িত্ব পালনের শুরু। এরপর ইউরো ২০২০-এ সুইডেনের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ এবং ২০২৩ সালে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালির ম্যাচে তিনি রেফারির দায়িত্ব পালন করেন।

ইয়ামালের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভিনচিচ এখন পর্যন্ত দুটি ম্যাচ পরিচালনা করেছেন। দুটি ম্যাচই ছিল স্পেনের ইউরো ২০২৪ আসরে। প্রথমটি গ্রুপপর্বে ইতালির বিপক্ষে, সে ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্পেন। দ্বিতীয়টি সেমিফাইনালে, সে ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠেছিল স্পেন।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভিনচিচলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

Next Post

বর্ষা উদযাপনের সঙ্গে বন্যার্তদের সহায়তা

Next Post
নৃত্যশিল্পীরা বাংলার ঐতিহ্যবাহী পোশাকে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষা উদযাপনের সঙ্গে বন্যার্তদের সহায়তা

ইরানের বান্দার-ই খামির সেতুতে মার্কিন হামলার ছবি, ধ্বংসপ্রাপ্ত সেতু ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের বান্দার-ই খামির সেতুতে মার্কিন হামলার দাবি, নিহত ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT