চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
11:11 অপরাহ্ন 16, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
দুই যুবক বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের ছেলে সজীব ও সুজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নিহতদের বাবা ঘটনাটি নিশ্চিত করেন। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এর আগে বুধবার দিবাগত রাতে তারা সড়ক দুর্ঘটনায় মারা যান। তাদের মধ্যে সজিব বড় ও সুজন ছোট। রাতেই তাদের সহকর্মীরা ফোনে মৃত্যুর সংবাদটি তাদের পিতাকে ফোন করে জানান।

স্বজনরা জানায়, তারা দুই ভাই সৌদি আরবের দাম্মামে খেঁজুরের ব্যবসা করতেন। বিভিন্ন বাগান থেকে খেঁজুর কিনে এনে প্রক্রিয়া করে তারা বাজারে বিক্রি করতেন। বুধবার রাতে একটি গাড়ি বোঝাই করে তারা বাগান থেকে খেজুর নিয়ে গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লরিকে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়,তাদের মরদেহ দাম্মামের একটি হাসপাতালে রাখা হয়েছে।

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, নিহতদের পরিবার থেকে এখনও কেউ কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: দুই সহোদরের মৃত্যুসড়ক দুর্ঘটনা
Previous Post

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

Next Post

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

Next Post
নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT