চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 16, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর রূপকথা লিখেছিল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির হাতে প্রথমবার বিশ্বসেরার শিরোপা ওঠার পর অনেকে ভেবেছিলেন এবার অবসরে যাবেন ৩৯ বর্ষী মহাতারকা। সেই বিশ্বকাপ পেরিয়ে আরেকটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এটি শেষ বিশ্বকাপ কিনা, সেটি নিয়ে এখনও কথা বলতে চান না মেসি। 

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে আট গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন মেসির। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও কিংবদন্তির দখলে। গড়ছেন বহু রেকর্ডই।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর মেসি বলেছেন, ‘এক বছর যাবত অনুশীলন করছি এবং নিজেকে প্রস্তুত করছি। নিজেকে সর্বোচ্চ ভালো রাখার জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। এই মুহূর্তে সময়টাকে উপভোগ করতে চাই। এটা আমার শেষ বিশ্বকাপ বা ওই জাতীয় কোনকিছু নিয়ে কথা বলছি না।’

‘এই দলটি কখনোই হাল ছাড়ে না। ফুটবল ও দৃঢ় সংকল্প নিয়ে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিলাম এবং আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছি। আমরা প্রতিপক্ষকে (ইংল্যান্ডকে) তাদের অর্ধেই আটকে রেখেছিলাম এবং প্রমাণ করেছি যে, অতিরিক্ত সময়ে না গিয়েই নির্ধারিত সময়ের মধ্যে জয় তুলে নেয়া সম্ভব। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর মতো মানসিক স্থিরতা ও দৃঢ়তা আমাদের ছিল। সত্যি বলতে, আমরা পুরো বিষয়টি দারুণ উপভোগ করেছি।’

ফাইনালের প্রতিপক্ষ স্পেনকে নিয়ে মেসি বলেছেন, ‘এটি একটি অসাধারণ দল যেখানে কিছু অসামান্য খেলোয়াড় আছেন এবং তারা দুর্দান্ত ফুটবল খেলেন। দলটিকে আমি খুব ভালোভাবেই চিনি। তাদের নিজস্ব একটি ফুটবল দর্শন আছে এবং তারা বহু বছর ধরেই এই ধাঁচে খেলে আসছে।’

‘আমি এই দলের খেলোয়াড়দের চিনি, তাদের বিপক্ষে খেলেছি, তাদের খেলা দেখি। তাদের মধ্যে কয়েকজন বার্সায় খেলছে, যে দলটিকে আমি ভালোবাসি ও অনুসরণ করি। এটি একটি বিশেষ ম্যাচ, বিশ্বকাপের ফাইনাল। আমার ধারণা, লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে।’

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডকাতার বিশ্বকাপফিফা বিশ্বকাপ-২০২৬বার্সেলোনাবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

Next Post

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

Next Post
নিহতদের জন্য শোক প্রকাশ করছে জনতা, তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

দুই যুবক বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT