চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

শাহাদাত হোসেন তৌহিদ by শাহাদাত হোসেন তৌহিদ
7:09 অপরাহ্ন 16, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোনম ওয়াংচুকের অনশনরত অবস্থার ছবি, দিল্লি হাইকোর্টের নির্দেশের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

গত ১৯ দিন ধরে দিল্লিতে অনশনরত ভারতের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট। সরকারকে অবিলম্বে তার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস এবং তার জেরে কয়েকজন ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। দলটির দাবি, সারা দেশে অন্তত ২০ জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। তারা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন।

ওই দাবিতেই ১৯ দিন ধরে অনশন করছেন সোনাম ওয়াংচুক।

ওয়াংচুকের স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি হস্তক্ষেপ চেয়ে করা একটি জনস্বার্থ মামলার (পিআইএল) শুনানির সময়ে প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ তার নিয়মিত শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছে।

আদালত জানিয়েছে, সরকারী চিকিৎসক দ্বারা নিয়মিত তার শারীরিক পরীক্ষা করাতে হবে। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষেণ- দেশের প্রতিটি নাগরিকের জীবন মূল্যবান। তার সুরক্ষার দায়িত্ব সরকারের।

সোনাম ওয়াংচুকের অনশনের ১৯তম দিনে চিকিৎসক জানিয়েছেন তার ওজন ৯ কেজির বেশি কমেছে। সুগার লেভেলও স্বাভাবিকের থেকে কম।

বৃহস্পতিবার সকালে দিল্লি মেডিকেল রেজিস্ট্রেশনের সচিব ডা. সতীশ লাম্বা মি ওয়াংচুককে পরীক্ষা করে জানান, তার শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। তার উচ্চ ইউরিক অ্যাসিডের কারণে পেশীর ক্ষয় এবং অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হতে পারে, তাই তাকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার প্রয়োজন রয়েছে।

আগামী ২০ জুলাই ভারতের সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছেন সোনম ওয়াংচুক।

Tags: অনশনদিল্লি হাইকোর্টসোনম ওয়াংচুক
Previous Post

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Next Post

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

Next Post
প্রথম ব্যক্তি হাস্যোজ্জ্বল, দ্বিতীয় ব্যক্তি চিন্তিত, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT