চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 16, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক প্রত্যাবর্তন, লিওনেল মেসির পায়ের ম্যাজিক, লিওনেল স্কালোনির নিখুঁত কৌশল, বেশ ভালোভাবেই শিরোপা ধরে রাখার যাত্রায় এগিয়ে চলেছে আর্জেন্টিনা। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেও ৭ মিনিটের ঝড়ে ২-১ গোলে জয় তুলে ফাইনালের টিকিট কেটেছে আলবিসেলেস্তেরা। লাতিন দেশটির কাছে একটি বিরল কীর্তি ছোঁয়ার হাতছানি, দরকার শুধু আরেকটি জয়।

ইতালি এবং ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপে শিরোপা জয়ের সুযোগ আর্জেন্টিনার। যা হতে পারে একবিংশ শতাব্দীতে প্রথম। ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর কেটে যায় ৩৬ বছর। শিরোপাখরা কেটেছে লিওনেল মেসির হাত ধরে, গত কাতার বিশ্বকাপে। এখন টানা দুই বিশ্বকাপ ঘরে তোলার সুযোগ আর্জেন্টিনার। এপর্যন্ত কেবল দুটি দেশ টানা দুটি বিশ্বকাপ জিতেছিল।

বিশ্বকাপের দ্বিতীয় এবং তৃতীয় আসর, অর্থাৎ ১৯৩০ ও ১৯৩৮ সালে টানা দুবার শিরোপা জিতেছিল ইতালি। প্রথমটিতে তারা চেকোস্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়েছিল। দ্বিতীয়টিতে হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়েছিল আজ্জুরিরা।

সবশেষ টানা দুই বিশ্বকাপের স্বাদ পায় ব্রাজিল। ১৯৫৮ আসরে সুইডেনকে সেলেসাওরা হারায় ৫-২ গোলে। ১৬৬২ আসরে চেকোস্লোভাকিয়াকে হারিয়েছিল ৩-১ গোলে।

২০২২ সালের শিরোপাজয়ী আর্জেন্টিনা চলতি বছর চ্যাম্পিয়ন হতে পারলে এলিট তালিকায় নাম লেখাতে পারবে। সাথে একবিংশ শতাব্দীতে এমন কীর্তি অর্জন করা প্রথম দেশ হতে পারবে তারা।

একবারের বেশি টানা ফাইনাল খেলা দেশও মাত্র দুটি, যারা ব্রাজিল এবং আর্জেন্টিনা। ১৯৫৮ ও ১৯৬২ আসরে এবং ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ আসরে টানা দুবার বা বেশিবার ফাইনাল খেলেছিল ব্রাজিল। আর্জেন্টাইনরা ১৯৮৬, ১৯৯০ এবং ২০২২ ও ২০২৬ আসরে টানা ফাইনাল খেলতে চলেছে। আলবিসেলেস্তেরা ছাড়াও এ শতাব্দীতে টানা দুবার ফাইনাল খেলা আর একটি দেশ হল ফ্রান্স, যারা ২০১৮ আসরে চ্যাম্পিয়ন হয়ে এবং ২০২২ আসরে ফাইনাল খেলে হেরেছে আর্জেন্টিনার কাছে।

বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা দেশের তালিকায় ব্রাজিলের সঙ্গে যৌথভাবে দুইয়ে এখন আর্জেন্টিনা, ৭টি করে শিরোপা মহারণে অংশ তাদের, আর্জেন্টিনা সপ্তমটিতে নামার অপেক্ষায়। শীর্ষে রয়েছে জার্মানি, যারা ফাইনাল খেলেছে ৮ বার।

Tags: আর্জেন্টিনাইতালিজার্মানিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

Next Post

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

Next Post
শ্রীমঙ্গলে রথের মেলায় ব্যাপক জনসমাগম ও রথযাত্রা উৎসব।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশنال বাংলাদেশের লোগো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT