বিশ্বকাপ ফুটবলের শেষ দিকেও উত্তেজনা ও আমেজে ভরপুর ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপের আইস্ট্রাইকার’ প্রাঙ্গন। দেশের বিশিষ্টজন ও জনপ্রিয় ব্যক্তিবর্গ ছাড়াও ফুটবলের মহোৎসবে অংশ নিয়েছেন লাক্স সুপারস্টারের তারকা, সংগীতশিল্পী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।








