চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিশ্বজয়ী কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 15, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
স্কালোনি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। সেখানে এক প্রশ্নে বিশ্বকাপজয়ী কোচ বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। ম্যাচের আগে বাংলা দৈনিক আজকের পত্রিকার ক্রীড়া সাংবাদিক রানা আব্বাস প্রশ্ন করেন স্কালোনিকে। বলেন, কোন কৌশলগত নয় বরং বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের সম্পর্কে জানতে চাই।

স্কালোনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবারই বিস্মিত করে। আর্জেন্টিনা থেকে এতদূরের একটি দেশ, তবু আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব। আপনাদের দেশে মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়া আমাদের জন্য এক অনন্য অনুভূতি। আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।’

১৯৮৬ সাল থেকে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক বাড়তে থাকে, পাশাপাশি ব্রাজিলেরও বিশাল সমর্থকগোষ্ঠী আছে এদেশে। লাতিন দেশ দুটিরও অজানা নেই তাদের ফুটবলের প্রতি এদেশের মানুষের ভালোবাসার কথা। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময়ও আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশ থেকে অঢেল ভালোবাসা এবং সমর্থনের কথা আলোচিত হয়।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বাংলাদেশবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্কালোনি
Previous Post

প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি, পদক দেবেন প্রধানমন্ত্রী

Next Post

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচ ঘিরে উচ্ছ্বাস

Next Post
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচের উচ্ছ্বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচ ঘিরে উচ্ছ্বাস

বিশেষজ্ঞ বক্তা আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসডিজি অর্জনে অনুদান, সহজ ঋণ ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT