চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 14, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ইসলামাবাদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ আরও তীব্র হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রাওয়ালকোট শহরের নিউ বাস টার্মিনাল এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি সহিংস রূপ নিলে গুলিতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন।

নিহতদের মধ্যে বেলুচ সাধুনাতি জেলার জাহিদ মুঘল, জাফর মুঘল, আরসালান আকবর ও ওয়াজিদ হায়াতের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা অঞ্চলটির মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আনার দাবি জানান। বিক্ষোভে নারী, শিশু ও স্থানীয় নেতাসহ প্রায় ১০০ জন অংশ নেন। তারা বেসামরিক এলাকাগুলো থেকে পাকিস্তানি সামরিক উপস্থিতি কমানোর আহ্বান জানান এবং নিরস্ত্র মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।

বিক্ষোভকারীরা দীর্ঘমেয়াদি ইন্টারনেট বন্ধের বিষয়টিও তুলে ধরেন। তাদের দাবি, এ কারণে প্রায় ৪০ লাখ মানুষ কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) নির্দিষ্ট অংশ খুলে দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে, সাম্প্রতিক সংঘর্ষের বাইরে অঞ্চলটির অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত ২০২৫ সালের এক গবেষণার তথ্য অনুযায়ী, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৫৭ শতাংশের বেশি পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর একটি বড় অংশ পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে পারছে না।

Tags: নিরাপত্তা বাহিনীনিহতবেসামরিক নাগরিকসংঘর্ষ
Previous Post

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

Next Post

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

Next Post
সাংবাদিকদের চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

নেতা এম আশরাফুল ইসলাম রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT