চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

এলো আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর ‘ডিগার’-এর প্রথম ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 14, জুলাই 2026
in বিনোদন
A A
অভিনেতা টম ক্রুজের ভিন্ন রূপের ছবি, আলোচনায় ফাহাদ ফাসিল. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হলিউড তারকা টম ক্রুজ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডিগার’-এর প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ট্রেলারে বৈশ্বিক বিপর্যয় ঠেকাতে সময়ের বিরুদ্ধে লড়াই করা ‘ডিগার রকওয়েল’ চরিত্রে টম ক্রুজের নতুন রূপ প্রশংসা কুড়িয়েছে।

এই আলোচনার মধ্যেই নতুন করে সামনে এসেছে মালায়ালাম অভিনেতা ফাহাদ ফাসিলের একটি মন্তব্য। এতে তিনি জানিয়েছেন, অস্কারজয়ী নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর একটি ছবিতে কাজের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তা করেননি।

নিজের নতুন সিনেমা ‘ওডুম কুথিরা চাডুম কুথিরা’ (ওকেসিকে)-এর প্রচারণায় চলচ্চিত্র সমালোচক মনীশ নারায়ণনের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ফাহাদ। সেখানে তিনি বলেন, প্রথমে মনে হয়েছিল তিনি অডিশনে বাদ পড়েছেন।

তবে পরে বিষয়টি ব্যাখ্যা করে অভিনেতা বলেন, এটি সরাসরি প্রত্যাখ্যান ছিল না। মূল সমস্যা ছিল তার ইংরেজি উচ্চারণ। এ কারণে তাকে তিন থেকে চার মাস যুক্তরাষ্ট্রে থেকে উচ্চারণের প্রশিক্ষণ নিতে বলা হয়েছিল। কিন্তু সেই সময়ের জন্য কোনো পারিশ্রমিকের ব্যবস্থা ছিল না।

ফাহাদের ভাষায়, “বাণিজ্যিক দিক থেকে বিষয়টি আমার কাছে যৌক্তিক মনে হয়নি। শুধু উচ্চারণ ঠিক করার জন্য এত সময় ও পরিশ্রম দেওয়ার মতো তাগিদও অনুভব করিনি।”

তিনি আরও জানান, ইনারিতুর সঙ্গে তার ভিডিও কলে কথাও হয়েছিল। তবে নির্মাতা সম্ভবত দ্রুতই বুঝতে পেরেছিলেন যে চরিত্রটির জন্য তিনি আদর্শ পছন্দ নন।

তবে এই সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন ফাহাদ। তার ভাষায়, “আমার ক্যারিয়ারের সব জাদুকরী মুহূর্ত মালায়ালাম সিনেমার মাধ্যমেই এসেছে।”

যদিও ফাহাদ কোন সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন, সেটি স্পষ্ট করে বলেননি। তবে সময়ের প্রেক্ষাপট এবং সদ্য প্রকাশিত ‘ডিগার’-এর ট্রেলার ঘিরে অনেকের ধারণা, টম ক্রুজ অভিনীত এই ছবিরই একটি চরিত্রের জন্য তাকে বিবেচনা করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমনও জল্পনা চলছে, শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। তবে এ বিষয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’-এ টম ক্রুজের পাশাপাশি অভিনয় করেছেন জেসি প্লেমন্স, সান্দ্রা হুলার, রিজ আহমেদ ও জন গুডম্যান। সিনেমাটি আগামী অক্টোবর মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে, ফাহাদ ফাসিলকে পরবর্তীতে দেখা যাবে আলতাফ সেলিম পরিচালিত রোমান্টিক-কমেডি ‘ওডুম কুথিরা চাডুম কুথিরা’-তে। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত ছবিটি আগামী ২৯ আগস্ট ওনাম উপলক্ষে মুক্তি পাবে। মেনসএক্সপি

Tags: টম ক্রুজফাহাদ ফাসিলবলিউডলিড বিনোদন
Previous Post

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

Next Post

কাতারের পথে স্পিকার

Next Post
বাংলাদেশের স্পিকার কাতার সফরে, বৈঠক ও আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের পথে স্পিকার

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ, বাস স্ট্যান্ডে যানবাহনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT