সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে ওঠেছে আর্জেন্টিনা। লক্ষ্য টানা দ্বিতীয় শিরোপা জয়। তবে সেমিফাইনালে বড় বাধা ইংল্যান্ড। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ৮বছর পর শেষ চারে ইংলিশরা। নকআউটে লম্বা সময় পর লড়বে দল দুটি, এমনকি লিওনেল মেসি প্রথমবার মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ডের। ফাইনালে ওঠার লড়াইয়ে মেসির প্রভাব কমানোটা বড় কৌশল হিসেবে দেখছেন ইংলিশ সাবেকরা। দেশটির সাবেক ফুটবলার জো কোলের মতে, মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড।’
নেটফ্লিক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার এবং মিকা রিচার্ডসের সঙ্গে বসেছিলেন জো কোল। সেখানে জো কোল বলেন, ‘আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, ১০০ ভাগ নিশ্চিত।’
কোল যখন এই মন্তব্য করেন, তখন স্টুডিওতে থাকা বাকিরা তাকে থামানোর চেষ্টা করে। মিকা রিচার্ডস রসিকতা করে বলেন, ‘এমন কথা এখনই বলো না। তবে কোল নিজের অবস্থানে অনড় থেকে বলেন, ‘আমি এখনই বলছি, আমরা এবার বিশ্বকাপের ফাইনালে যাচ্ছি।’
সাবেক ডিফেন্ডার রিচার্ডস বলেন, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরা ওদের হারাতে যাচ্ছি, আমার মন তাই বলছে।’
বাংলাদেশ সময় আগামী বুধবার দিবাগত রাত ১টায় আটালান্টায় গড়াবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।









