চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুতে সন্তানের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 13, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
পেরুতে সন্তানের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক, ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে হেলমেট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব ফুটবলে আগেই অন্যতম বড় নাম নরওয়ের আর্লিং হালান্ড। যেকোনো পরিস্থিতিতে গোল করার অদ্ভূত রেকর্ডের জন্য তারকা ফরোয়ার্ড ইতিমধ্যে গোলমেশিন খ্যাতি পেয়েছেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেও নামের প্রতি সুবিচার করেছেন। খ্যাতি আরও বেশি করে ছড়িয়ে পড়েছে। প্রথমবার নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তোলা হালান্ডের নামে তাতে সন্তানের নাম রাখার হিড়িক পড়েছে লাতিন দেশ পেরুতে। 

পেরুর ন্যাশনাল রেজিস্ট্রি অব আইডেন্টিফিকেশন এন্ড সিভিক স্ট্যাটাস (রেনিয়েক) জানিয়েছে, শতশত পরিবার সন্তানের নাম হালান্ড রাখার জন্য আবেদন করেছে। সংস্থাটির তথ্য, ৪৬৮টি পরিবার সন্তানের ডাকনাম হালান্ড রেখেছে। তাদের মধ্যে ৯১টি পরিবার সন্তানের পুরো নাম রেখেছে আর্লিং হালান্ড। নরওয়ের ঐতিহাসিক সাফল্য কোয়ার্টার ফাইনালে ওঠার পর এ সংখ্যা আরও বাড়ে।

রেনিয়েকের মুখপাত্র ইভান তরেস জানাচ্ছেন, ‘হালান্ডও পেরুভিয়ান। পেরুভিয়ানদের সন্তানদের আকর্ষণীয় ও বিখ্যাত নামে নিবন্ধন করতে মহান ফুটবল তারকারা অনুপ্রেরণা জোগান। এ ব্যাপারে আমরা তাদের নিষেধ করতে পারি না। পেরুর আইনে আছে, যতক্ষণ না সেটা আক্রমণাত্মক হয়, পেরুর পিতা-মাতা সন্তানের নাম রাখার সুযোগ পাবেন।’

তবে বিখ্যাত ফুটবল তারকার নামে নাম রাখা পেরুতে নতুন কিছু নয়। রেনিয়েকের তথ্য, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নামে ৩,৪০২ শিশুর নাম রেখেছেন পিতা-মাতারা। যাদের মধ্যে ২৯২ জনের পুরো নাম লিওনেল মেসি। তেমনি, ১,১৮৫ শিশুর নাম রাখা আছে ক্রিস্টিয়ানো রোনালদো।

পেরুর পিতা-মাতা স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের নামে সন্তানের নাম রেখেছেন ১,২৪১ জনের। কাইলিয়ান এমবাপের নামে রেখেছেন ২৩৮ জন। সবচেয়ে বেশি নাম আছে নেইমার জুনিয়রের নামে। ৩৩,৮০৯ শিশুর নাম নেইমার নামে নিবন্ধিত আছে রেনিয়েকের তালিকায়।

৪৮ দলের বিশ্বকাপে গ্রুপপর্বে টানা দুই ম্যাচ জিতে নরওয়ে নকআউট রাউন্ডে ওঠে। পরে রাউন্ড অব ৩২, শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার গিয়ে শেষ হয় নরওয়ের এবারের বিশ্বকাপ। পাঁচ ম্যাচ খেলে হালান্ড ৭ গোল করেছেন।

Tags: আর্জেন্টিনাইয়ামালনরওয়েনেইমারপেরুফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬হালান্ড
Previous Post

কুড়িগ্রামে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

Next Post

মঙ্গলবার চ্যানেল আইতে ‘অমানুষ’

Next Post
বনভূমিতে পরিবারের সবাই হাসিমুখে একসঙ্গে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার চ্যানেল আইতে ‘অমানুষ’

তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তির ছবি, বাংলার গ্রামীণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT