চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 13, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশালে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের গৌরনদী উপজেলায় নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (১৩ জুলাই) সোমবার সকাল ১০টার দিকে বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কর্মসূচিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিস্থলে যাওয়ার পথে খালের একপাশে অবস্থান নেওয়া স্থানীয় বাসিন্দা, কৃষক ও গৃহবধূরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।

এরপর সড়কপথে বরিশাল নগরের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। শহরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়েও আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর। একই সঙ্গে প্রায় ২২ বছর পর তিনি গৌরনদী উপজেলায় সফর করলেন। এর আগে ২০০৩ সালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন।

Tags: প্রধানমন্ত্রীবৃক্ষরোপণ কর্মসূচি
Previous Post

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

Next Post

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাল ভূঁইয়ার অভিনয়ে চ্যানেল আইতে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT