চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 12, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি মাঠে waving করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দারুণ এক জয় তুলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে পাওয়া জয়ে স্বস্তিতে সেমিফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির দল। এবার ইংলিশ পরীক্ষা, আসন্ন যে লড়াইকে ‘বিশেষ’ বলছেন মেসি।

শনিবার অতিরিক্ত সময়ে নরওয়ে ও সুইজারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২-১ ও ৩-১ গোলে জয়ী হয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল পার করেছে। বুধবার ১৬ জুলাই আটলান্টায় জমজমাট সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে দুদল। খেলা হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ১৯৮৬ আসরে ইংলিশদের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার দুটি স্মরণীয় গোল আছে, যা ভিন্ন ভিন্ন কারণে এখনও আলোচিত।

সেমিতে পা রেখে ‘৮৬ এর ম্যাচ নিয়ে মেসি বললেন, ‘আমি যা কিছু দেখেছি বা আমার যা মনে আছে (১৯৮৬ সালের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে), তার সবই সেইসব ভিডিও ও ছবি থেকে পাওয়া, আর্জেন্টাইনরা প্রতিনিয়ত দেখে এবং সেই স্মৃতি রোমন্থন করে।’

‘অবশ্যই, ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা বিশেষ কিছু। কারণ তারা পাওয়ার হাউস, আর শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ সবসময়ই বিশেষ হয়ে থাকে। ব্যক্তিগতভাবে, তাদের বিপক্ষে এটাই আমার প্রথম ম্যাচ হতে চলেছে। ইংল্যান্ড ছাড়া বাকি সবার বিপক্ষেই আমি খেলেছি, তাই সেদিক থেকেও ম্যাচটি উপভোগ্য হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের কথায় মেসি বলেছেন, ‘একটি শক্তিশালী ও দুর্দান্ত দলের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল, আমরা ম্যাচটিকে ঠিক সেভাবেই দেখব। ম্যাচে লড়াইয়ের জন্য সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামার চেষ্টা করব।’

১৯৮৬ বিশ্বকাপের মঞ্চে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং অবিশ্বাস্য একক প্রচেষ্টায় করা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ আজও ইংল্যান্ড সমর্থকদের তাড়া করে বেড়ায়। ১৯৯৮ আসরে ডেভিড বেকহ্যামের পাওয়া লাল কার্ডটিও ছিল দুদলের মধ্যকার আরেকটি আলোচিত ঘটনা। রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেন বা ফ্রান্সের মুখোমুখি হওয়ার গুরুত্ব ও উত্তেজনা, এই ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দিতে পারে।

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডনরওয়েফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিম্যারাডোনালিড স্পোর্টসসুইজারল্যান্ডসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

Next Post

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

Next Post
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা টেবিলের উপর স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

ইংল্যান্ডের খেলোয়াড় কাই হ্যাভার্টজ ও হ্যারি কেইন একসঙ্গে জড়িয়ে ধরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT