চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

আহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 12, জুলাই 2026
in - সেমি লিড, অপরাধ
A A
নিহত ব্যক্তির পায়ের ছবি, মৃতদেহের পাশে ট্যাগ লাগানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর তেজগাঁও, হাতিরঝিল ও খিলক্ষেত এলাকায় পৃথক তিনটি দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

আজ রোববার ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে তেজগাঁও থানাধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। আহতরা হলেন— হাওলাদার রিফাত (২৯), তার স্ত্রী নুরজাহান (২৭) এবং রিশাদ নামে এক শিক্ষার্থী।

আরেক ঘটনায় শনিবার দিবাগত রাতে হাতিরঝিল ব্রিজের ওপর বিকল হয়ে পড়ে ইউসুফ আলীর (৩৫) সিএনজি অটোরিকশা। সেখানে দাঁড় করিয়ে মেরামতের সময় আরেকটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে নিহত হন ইউসুফ আলী।

তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাটাজোড়া গ্রামে। বাবার নাম ইদ্রিস আলী। বর্তমানে কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় থাকতেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড রেলক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মোহাম্মদ রাকিব (২৮)। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামে। তার বাবার নাম মফিজুল ইসলাম। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

Tags: নিহত ২রাজধানীসড়ক দুর্ঘটনা
Previous Post

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

Next Post

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

Next Post
ঢাকায় জলাবদ্ধতা ও যানজটের কারণে রাস্তায় জল জমে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

বৃষ্টির কারণে জলাবদ্ধতা, মানুষ পানিতে হাঁটছে, যানবাহন চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT