চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 12, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের সেমিতে চার দল ফুটবল খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারণ হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সেমিফাইনালের প্রতিপক্ষ। প্রথমবার বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল সেমিতে উঠেছে। যেখানে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স, দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তিনে স্পেন এবং চারে আছে ইংল্যান্ড। তাদেরকে ড্রয়ের আলাদা আলাদা কোয়াড্রেন্টে রাখা হয়েছিল, যাতে সেমিফাইনালের আগে তাদের মধ্যে দেখা না হয়। যদিও এজন্য তাদের প্রত্যেককে নিজ নিজ গ্রুপে জিততে হতো, যা তারা করেছিল।

ড্র নিয়মের কারণে স্পেনের ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, অবশ্য যদি তারা শিরোপামঞ্চে যেতে পারে। ইংল্যান্ড এবং ফ্রান্সকে নকআউট পর্বের বিপরীত দিকে রাখা হয়েছিল। ফিফা এ পদক্ষেপটিতে সেমিফাইনালে পৌঁছানোর দুটি পৃথক পথ স্থাপন করে। প্রতিযোগিতামূলক ভারসাম্য নিশ্চিত করার উপায় হিসেবে বর্ণনা করে পদক্ষেপটি নেয়া হয়।

ফিফার এই পদ্ধতি উইম্বলডন এবং চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটেও অনুসরণ করা হয়। ফলে শীর্ষ বাছাই দলগুলোকে জোড়ায় জোড়ায় আলাদা রাখা যায়।

ফিফা র‍্যাঙ্কিং ১৯৯৪ সালে চালু করা হলেও, সেবছরের টুর্নামেন্টে এটি ব্যবহার করা হয়নি। ২০২২ সালে বেলজিয়াম, ২০১৮ সালে জার্মানি, ২০১৪ সালে স্পেন, ২০১০তে ইতালি এবং ২০০২ সালে ফ্রান্স শীর্ষ চারে থেকেও গ্রুপপর্ব পার হতে পারেনি। ১৯৯৮ সালের পর থেকে অনুষ্ঠিত বিশ্বকাপগুলোতেও শীর্ষ র‍্যাঙ্কিংয়ের চার দল একত্রে সেমিফাইনালে উঠতে পারেনি।

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসুইজারল্যান্ডসেমিফাইনালসেমিলিড ২০২৬
Previous Post

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

Next Post

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

Next Post
মেসি ও রেফারির মধ্যে চোখে চোখ রেখে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT