চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 11, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ড ও নরওয়ে ফুটবল দলের খেলোয়াড়রা একত্রে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে শনিবার বাংলাদেশ সময় ভোর ৩টা মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠা নরওয়ে। ম্যাচের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

এবারের আসরের ম্যাচটি হবে বড় কোন টুর্নামেন্টে ইংল্যান্ড ও নরওয়ের প্রথম সাক্ষাৎ। তবে সব মিলিয়ে ১২ বার মুখোমুখি হয়েছে দুই দল। জয়ের পাল্লা অবশ্য ইংল্যান্ডেরই ভারী। তাদের ৭ জয়ের বিপরীতে নরওয়ে জয় কেবল ২ ম্যাচে। বাকি ৩ ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ২০১৪ সালের প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল ইংল্যান্ড। আর শেষ চার দেখায় কোন গোলই করতে পারেনি নরওয়ে।

আগের ১২ ম্যাচের মাত্র চারটি ছিল প্রতিযোগিতামূলক, সবই বিশ্বকাপ বাছাইপর্বে। সেখানে নরওয়ের জয় ২টি, ইংল্যান্ডের একটি করে জয় ও ড্র রয়েছে।

বিশ্বকাপের নকআউটে ইউরোপীয় দলের বিপক্ষে ইংল্যান্ড সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই বিদায় নিয়েছে। টানা শেষ তিনবারই হেরেছে, সর্বশেষ ২০২২ সালে ফ্রান্সের কাছে। অন্যদিকে বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নরওয়ে ছয় ম্যাচে জয়ের মুখ দেখেনি (২ ড্র, ৪ হার)। ইতালির কাছে ১৯৩৮ ও ১৯৯৮ সালের দুই নকআউট ম্যাচেও হেরেছিল তারা।

বিশ্বকাপে এটি ইংল্যান্ডের ১১তম কোয়ার্টার-ফাইনাল, যা ব্রাজিল ও জার্মানির (১৪টি) পর সর্বোচ্চ। তবে আগের ১০ কোয়ার্টার-ফাইনালের মাত্র তিনটিতে জিতে সেমিফাইনালে উঠেছে ইংলিশরা।

অন্যদিকে নরওয়ে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে খেলছে। শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে তারা চমক দেখিয়েছে।

Tags: ইংল্যান্ডনরওয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬হালান্ডহ্যারি কেন
Previous Post

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

Next Post

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

Next Post
দুই ব্যক্তি আলোচনায় ব্যস্ত, একজনের হাতে বন্দুকের মতো কিছু দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT