চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 11, জুলাই 2026
in বিনোদন
A A
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩ বিজয়ী সুন্দরী প্রতিযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। শনিবার র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর মুকুট জিতে নেন সামানজার সাঈদ।

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতায় সামানজার ছাড়াও প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা, আর দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন লাবিবা মানজুর।

শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকারের ভিত্তিতে এবারের বিজয়ী নির্বাচন করা হয়েছে বলে জানানো হয়।

মুকুট জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘৭৫তম মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। তিনি দায়িত্ব নিচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫’ আকলিমা আতিকা কনিকার উত্তরসূরি হিসেবে।

এবারের প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মানজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা। বিচারকদের মূল্যায়নে বিজয়ী হন সামানজার।

বিচারকের দায়িত্ব পালন করেন শিরিন আক্তার শীলা, ইফা তাবাসসুম, রাফাহ নানজেবা তোরসা, মেহরিন আফরোজ চৌধুরী এবং শেখ সাইফুর রহমান। প্রতিযোগীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, ব্যক্তিত্ব, মঞ্চে উপস্থিতি, সামাজিক সচেতনতা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ দর্শনের সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে ফলাফল নির্ধারণ করা হয়।

আয়োজকদের ভাষ্য, এবার শুধু একজন সুন্দরী নির্বাচন নয়, বরং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। জাতীয় পরিচালক ও আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ বলেন, তাঁদের লক্ষ্য এমন তরুণীদের সামনে নিয়ে আসা, যারা সৌন্দর্যের পাশাপাশি নেতৃত্ব, মানবিকতা ও সমাজসেবার মাধ্যমে পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারবেন।

তিনি বলেন, “এটি শুধু নতুন একজন বিজয়ীর অভিষেক নয়, বরং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গির সূচনা। আমরা চাই একজন বিজয়ী শুধু একটি মুকুট নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার শক্তিও ধারণ করুন।”

বিজয়ী সামানজার সাঈদ এখন থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করবেন। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা, সামাজিক উদ্যোগ এবং ‘বিউটি উইথ আ পারপাস’-এর বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

বিশেষ তাৎপর্য নিয়ে আগামী ৯ আগস্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রায় এক মাসব্যাপী এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর ন্যা ট্রাং শহরে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।

Tags: মিস ওয়ার্ল্ড বাংলাদেশলিড বিনোদন
Previous Post

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

Next Post

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

Next Post
রুমিন ফারহানা ও অন্যান্য বক্তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

বন্যার কারণে পানিতে ডুবে গেছে একটি ঝুঁকিপূর্ণ ঘর।. Channel i News - চ্যানেল আই নিউজ

'বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT