চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিডবোট উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 11, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
স্পিডবোট উল্টে গেছে, উদ্ধার কাজ চলছে, বাংলাদেশে নৌ দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কুওক দ্বীপের কাছে একটি স্পিডবোট উল্টে অন্তত ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন নাবিক ছিলেন। দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার দুপুরে জনপ্রিয় হন মে রুট নগোয়াই দ্বীপ থেকে আন থোই আন্তর্জাতিক বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল স্পিডবোটটি। পর্যটনকেন্দ্র থেকে প্রায় ৪০০ মিটার দূরে পৌঁছালে এটি উল্টে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা পানিতে ভাসমান যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভিএন এক্সপ্রেস জানিয়েছে, সীমান্তরক্ষী, নৌবাহিনী ও কোস্টগার্ড পৌঁছানোর আগেই আশপাশে থাকা নৌযানগুলো উদ্ধার কাজে অংশ নেয়।

উদ্ধারকর্মীরা জানান, বেশ কয়েকজন যাত্রী নৌকার ভেতরে আটকা পড়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে ওঠে। এদিকে হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের নেতৃত্বে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য হ্যানয় ও হো চি মিন সিটিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে এবং নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফু কুওক ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্র পর্যটন গন্তব্য। প্রতি বছর সাদা বালির সৈকত ও স্বচ্ছ জলরাশির আকর্ষণে সেখানে লাখো পর্যটক ভিড় করেন।

Tags: পর্যটকমৃত্যুস্পিডবোট উল্টে
Previous Post

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

Next Post

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

Next Post
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

প্রফেসর গোলাম সারোয়ার টিপু, বাংলাদেশি সাংবাদিক ও বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT