চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 11, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত জনতা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন তিনি।

এ সময় ক্যাম্পাসে দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ স্বাস্থ্যখাতের আধুনিকায়ন নিয়ে আয়োজিত বিশেষ আলোচনায় অংশ নেন সরকারপ্রধান।

শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে সেলফি তুলতেও দেখা যায়।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর অধীনে ঢামেক ক্যাম্পাসে নির্মাণ হতে যাওয়া দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন ঢাকা মেডিকেল কলেজে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই আলোচনা সভায় অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ অনুষ্ঠান থেকে দেশের সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে সরকারপ্রধানের একাধিক নতুন প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

Tags: ৮০ বছর পূর্তিপ্রধানমন্ত্রী
Previous Post

‘অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না’- গ্রেপ্তারকাণ্ডে সরব পরীমনি

Next Post

কক্সবাজারে পানিবন্দী দেড় লাখ মানুষ, এখনও বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল

Next Post
কক্সবাজারে বন্যার কারণে পানিবন্দী মানুষ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে পানিবন্দী দেড় লাখ মানুষ, এখনও বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের বাড়তি দামে চাপে সীমিত আয়ের মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT