চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 11, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা ষোলোয় মিশরের বিপক্ষে ২-০তে পিছিয়ে থেকেও দুর্দান্ত এক প্রত্যাবর্তনে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। কয়েকদিন কেটে গেলেও এর রেশ কাটেনি। এরমধ্যে আর্জেন্টিনা ফুটবল জানাল, তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেটা কাজে লাগিয়ে রেফারি নিয়ে বার্তাও লিখেছে হ্যাকাররা।

গত আসরের চ্যাম্পিয়নরা মিশরের কাছে ২-০ গোলে পিছিয়ে ছিল ৮০ মিনিট অবধি। শেষ মুহূর্তে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। পরাজয়ের পর, মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন পক্ষপাতিত্বের অভিযোগ এনে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার জন্য ফিফাকে অনুরোধ করেছে।

কথার লড়াই চলছিল কদিন ধরে। এবার আর্জেন্টিনার গণমাধ্যম জানাল সেটি হ্যাকিংয়ে পৌঁছে গেছে। খবর, ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে একটি মেইল পাঠানো হয়। যেখানে লেখা ছিল, ‘আর্জেন্টিনা জেতেনি। এ ফলাফল দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের কারণে হয়েছে।’

এএফএর সূত্রে খবর, মিশরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই ইমেইল পাঠানোর পেছনে ছিল। সেখানে মিশরের কর্মকাণ্ডের প্রশংসা করা হয়েছে। হ্যাকার দলটি ফেডারেশনের ডেটাবেসের একটি অংশ হ্যাক করে ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, আইপি ঠিকানা এবং বিশেষ ফর্মের তথ্য হাতিয়ে নিয়েছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় এএফএর বিবৃতিতে বলেছে, ‘আমরা আপনাদের জানাতে চাই যে, আমরা আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে এমন কিছু ইমেইল পাঠানোর বিষয়টি শনাক্ত করেছি, যেগুলো আমাদের দলের দ্বারা তৈরি বা অনুমোদিত ছিল না।’

‘জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, আমাদের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি পাওয়া যেকোনো অস্বাভাবিক বার্তা উপেক্ষা করুন। বিশেষ করে যদি তাতে কোন লিঙ্ক, অ্যাটাচমেন্ট থাকে বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। আমাদের অ্যাকাউন্টে অস্বাভাবিক অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে। তাই কী ঘটেছে তা স্পষ্ট করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে আমরা কাজ করছি।’

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরলিড ২০২৬লিড স্পোর্টস
Previous Post

মাতৃত্ব নিয়ে যে কঠিন সমস্যায় ভুগছেন দীপিকা

Next Post

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT