চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 পূর্বাহ্ন 11, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল ম্যাচে স্পেনের খেলোয়াড়রা আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী তিন আসরে শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি স্পেন। ১৬ বছর পর আবারও সেমিফাইনালের টিকিট কেটেছে দেশটি। চলতি বিশ্বকাপে আগের পাঁচটি ম্যাচে কোনো গোল হজম না করলেও বেলজিয়ামের বিপক্ষে প্রথমবার রক্ষণ দেয়াল ভাঙে তাদের। পিছিয়ে পড়েও প্রথমার্ধে সমতায় ফিরেছিল বেলজিয়াম। তবে শেষ দিকে রেড ডেভিলসদের স্বপ্নভঙ্গ করেন মিকেল মেরিনো। শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে ৯২ মিনিটে জয়সূচক গোলটির পর আজও ৮৮ মিনিটে গোল করে স্পেনকে ২-১ গোলে জয় এনে দিয়েছেন এই মিডফিল্ডার।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে স্পেনের হয়ে গোল দুটি করেন ফ্যাবিয়ান রুইজ ও মেরিনো। বেলজিয়ামের একমাত্র গোলটি করেন চার্লস ডি কেটেলেয়ার। জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৪ জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে কোচ লুইস দে লা ফুয়েন্তে শিষ্যরা। প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমির টিকিট কেটেছিল ফরাসিরা।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্রথমার্ধজুড়ে বল দখল ও আক্রমণে দাপট দেখায় স্পেন। তবে জালের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছিল ৩০ মিনিট পর্যন্ত। লামিন ইয়ামালের বাড়ানো বল ডি বক্সে পাঠান পেদ্রো পোরো। সেখানে বল পেয়ে গোলমুখে শট করেন দানি ওলমো। তবে সেই শট ঠেকিয়ে দেন থিবো কোর্ত্তয়া। ফিরতি বল পেয়ে জোরালো শটে জালে জড়ান ফ্যাবিয়ান রুইজ। ১-০তে এগিয়ে যায় স্পেন।

৩৬ মিনিটে বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি-কিক পেয়েছিল স্পেন। কিন্তু ইয়ামালের জোরাল খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি কোর্ত্তয়াকে। সহজেই ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।

৪১ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি ক্যাসটেনের ক্রস থেকে বল পেয়ে অসাধারণ হেডে জাল খুঁজে নেন কেটেলেয়ার। পাউ কুবারসির সামনে গিয়ে দুর্দান্তভাবে অবস্থান নিয়ে শক্তিশালী হেডে বল জালে পাঠান বেলজিয়ামের এই ফরোয়ার্ড। বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় গোল হজম না করা উনাই সিমন কেবল অসহায় হয়ে দেখলেন।

পরে স্পেন একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধে আর লিড নিতে পারেনি।

বিরতির পরও একাধিক সুযোগ পেয়েছিল স্পেন। তবে থিবো কোর্ত্তয়া বাধা পেরুতে পারেনি তারা। তবে ৭২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন বেলজিয়াম গোলরক্ষক। তার বদলি হিসেবে মাঠে নামের ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে লামেন্স।

৮৬ মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে নামেন মিকেল মেরিনো। দুই মিনিট পরই গোল করে স্পেনকে এগিয়ে দেন। ডি বক্সের বেশ বাইরে থেকে পাউ কুবারসির শট বদলি গোলরক্ষক লামেন্স তালুবন্দি করতে ব্যর্থ হলে ফিরতি শটে বল জালে জড়ান মেরিনো। পর্তুগালের বিপক্ষে শেষ দিকে বদলি নেমে স্পেনকে জিতিয়েছিলেন মিকেল মেরিনো। বেলজিয়ামের বিপক্ষে আজকেও বদলি নামার পর গোল করেন।

এরপর দুদলই বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল। তবে জালের দেখা পায়নি কেউই। শেষ অবধি ২-১ গোলে জিতে মাঠে ছাড়ে স্পানিয়ার্ডরা।

Tags: ইয়ামালকোয়ার্টার ফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

Next Post

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

Next Post
নদীতে পর্যটকদের নৌকা ভ্রমণ, নিকলী হাওরে সুন্দর সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বাংলাদেশ সেনাবাহিনী ও আইএসপিআর লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT