চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 10, জুলাই 2026
in বিনোদন
A A
অভিনেতা রাজপালকে জেলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব আবারও আইনি জটিলতায় পড়েছেন। চেক বাউন্স সংক্রান্ত সাতটি মামলায় তার তিন মাসের কারাদণ্ড বহাল রেখেছেন দিল্লি হাইকোর্ট।

ভারতীয় গণমাধ্যমের খবর, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য দিল্লির একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। তবে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় ঋণের পুরো অর্থ পরিশোধ করতে পারেননি তিনি। পরে বিষয়টি আদালতে গড়ায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লি হাইকোর্ট শর্তসাপেক্ষে রাজপাল যাদবকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। আদালত বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে ব্যর্থ হন।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, একাধিক সুযোগ ও প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তিনি বাকি অর্থ পরিশোধ করতে পারেননি। এ কারণে আগের সাজা বহাল রেখে তাঁকে আবারও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত রাজপাল যাদবকে মামলাকারীর পাওনা অর্থ পরিশোধের পাশাপাশি তার স্ত্রী রাধা যাদবকেও নির্দিষ্ট অঙ্কের অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০১৮ সালে একই মামলায় রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল একটি নিম্ন আদালত। পরে সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে তার সাজা স্থগিত করা হয়। তবে দীর্ঘদিনেও পুরো অর্থ পরিশোধ না হওয়ায় শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ বহাল রাখলেন দিল্লি হাইকোর্ট।

Tags: বলিউডরাজপাল যাদবলিড বিনোদনসিনেমা
Previous Post

আবারও বাড়ল স্বর্ণের দাম

Next Post

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

Next Post
সাদিও মানে ফুটবল থেকে অবসর গ্রহণের মুহূর্তে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

শিক্ষার্থীদের সাথে ‘মাস্তুল’ টিমের প্রাণবন্ত আড্ডা ক্যাম্পাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT