চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জোছনার ওপারে পূর্ণিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 পূর্বাহ্ন 11, জুলাই 2026
in বিনোদন
A A
পূর্ণিমা, তারকা ও অতিথিরা জন্মদিনের কেক কাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাটা। এবার এলেন একটু অন্যরকমভাবে!

শনিবার (১১ জুলাই) এই নায়িকার জন্মদিন। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চমকপ্রদ আইডিয়া ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। মূল ফটক থেকে স্টুডিও পর্যন্ত পূর্ণিমার প্রায় তিন দশকের নানা ভঙ্গিমার ছবির কাটআউট দিয়ে সাজানো হয় চ্যানেল আই করিডোর। বিছানো হয় লাল গালিচা। লাল গালিচায় হেঁটে এইসব কাটআউট দেখতে দেখতে তিনি যখন স্টুডিওতে পৌঁছান তখন তার জন্য অপেক্ষা করছিল চমক। স্টুডিওতে অপেক্ষা করছিলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল।

তাকে স্বাগত জানিয়ে আলোচনা অনুষ্ঠানে অংশ নিলেন এই দুই তারকা। পূর্ণিমার কাছে কোনালের অনেক প্রশ্ন। অভিনয়ের শুরু, সেরা চলচ্চিত্র, প্রিয় গান, প্রিয় নায়ক প্রিয় খাবার এবং যে কথা কখনও বলা হয়নি পূর্ণিমার সে কথাও উঠে এলো আলাপচারিতায়।

‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানে পূর্ণিমা খোলামেলা বললেন অনেক কথাই। অনুষ্ঠান ধারণ পর্ব শেষে পূর্ণিমার জন্য অপেক্ষা করছিল জন্মদিনের চমক। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে সঙ্গে নিয়ে কেক কাটতে গেলেন পূর্ণিমা। এই কেক কাটার মধ্যেই যে বাড়তি চমক অপেক্ষা করছিল তখনও বুঝতে পারেনি কেউ।

ছুরি দিয়ে কেক-এর নরম অংশ কাটতেই কেকের মধ্যে একটি শক্ত কিছু অনুভূত হলো। খোঁচা দিয়ে তুলতেই বেরিয়ে এলো একটি বাক্স। বাক্সের ভেতরে কি? সেটা কি দামি কোনো ঘড়ি নাকি হীরের কোনো অলংকার? রহস্যটা এখানে রেখে দেয়া হলো…!

রহস্য যাই থাকুক জন্মদিনে উপহার পেয়ে দারুণ খুশি পূর্ণিমা। স্মরণীয় হয়ে থাকলো তার এই দিনটি। ইফতেখার মুনিম-এর প্রযোজনায় ‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচারিত হবে শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে।

Tags: কোনালচ্যানেল আইপূর্ণিমালিড বিনোদন
Previous Post

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

Next Post

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

Next Post
বেলজিয়াম ও স্পেন দলের খেলোয়াড়রা মাঠে গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

বিশ্বকাপ ফুটবল ম্যাচে স্পেনের খেলোয়াড়রা আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT