চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:44 অপরাহ্ন 10, জুলাই 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রাম, মানুষ জীবনযাত্রা ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলার অন্তত দেড় লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে চকরিয়া, পেকুয়া, রামু ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এসব উপজেলার অন্তত ১০০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকা। সেখানে মাতামুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ায় কয়েকটি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে। বর্তমানে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও বন্যার পানিতে চকরিয়া উপজেলার কাকারা, কৈয়ারবিল, লক্ষারচর ও ফাঁসিয়াখালী ইউনিয়ন, মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ও বিএমচর ইউনিয়ন এবং পেকুয়া উপজেলার সদর, পৌরসভা, মেহেরনামা ও শীলখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।

অন্যদিকে রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া ও রাজারকুল ইউনিয়নের বিভিন্ন গ্রামেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাকখালী নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।বন্যাকবলিত এলাকার বাসিন্দারা জানান, পানিবন্দি হয়ে তারা চরম দুর্ভোগে রয়েছেন। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।

এদিকে টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় দুর্যোগপ্রবণ এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা নারী ও শিশুসহ ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার পানিতে ডুবে তিন শিশুরও মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রাখা হয়েছে।

Tags: গ্রামপ্লাবিত
Previous Post

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

Next Post

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

Next Post
ঢাকা-চট্টগ্রামে ভারী বর্ষণে জলাবদ্ধতা, রিকশা ও অটোরিকশা পানিতে ডুবে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

অর্থমন্ত্রী শিল্প খাতের গুরুত্ব বোঝাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT