চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

দুইদিনে তিন নারীসহ মোট চারজনের লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:48 অপরাহ্ন 10, জুলাই 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
Cox's Bazar beach with parked vehicles and distant waves. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের উপকূলের পর এবার কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ। এ নিয়ে দুইদিনে উদ্ধার হল অজ্ঞাত তিন নারীসহ মোট চারজনের লাশ। 

বৃহস্পতিবার ৯ জুলাই রাত পৌনে ১১ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে সুগন্ধা পয়েন্টে সৈকতে জোয়ারের পানির সাথে ভেসে আসা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়র পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় অর্ধগলিত অবস্থায় পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “মৃতদেহটি পচেগলে দুর্গন্ধ ছড়াচ্ছে। শরীরের বিভিন্ন অংশে হাড় থেকে মাংস খসে পড়েছে। মুখমন্ডলও বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শরীরের অবয়ব ও পোষাকের ধরণ দেখে এটি পুরুষের মৃতদেহ বলে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে লোকটির মৃত্যু হয়েছে।”

শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।

এর আগে, বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপ থেকে দুইজনের এবং বৃহস্পতিবার দুপুরে রাজারছড়া সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের তিন নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হয়েছিল।

Tags: কক্সবাজার
Previous Post

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

Next Post

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

Next Post
বিশ্বকাপ ফুটবল ম্যাচে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা, ফুটবল মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা ফুটবল খেলোয়াড়দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT