চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে এগিয়ে চলেছেন

বিশ্বকাপের আসর থেকে

মতিউর রহমান চৌধুরী by মতিউর রহমান চৌধুরী
10:07 পূর্বাহ্ন 10, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে ফুটবল খেলছেন, মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টি মিস তাতে কী! এমবাপে কি থেমে যাবেন। কিন্তু তিনি তো দমবারপাত্র নন। তার নান্দনিক খেলা অপেক্ষা করছিল। এবং ঠিকই গোল বের করলেন অত্যন্ত দর্শনীয় এক শটে। বোস্টন স্টেডিয়ামে এমবাপের শুরুটা বলছিল— খেলার ভাগ্য এভাবেই গড়াবে। মরক্কোর মাজরাউয়ি তাকে ফাউল করলে নাটকীয়ভাবে পেনাল্টির সুযোগটা আসে। কিন্তু এমবাপে নিজেই শট নেন। আসলে এক ভয়ঙ্কর পেনাল্টি। দুর্বল শট। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু অতি সহজেই বল রুখে দেন। ৬০ মিনিট পর্যন্ত লড়াই করতে হয়। গোল আসে এমবাপে কাছ থেকেই। 

এর মাত্র ছয় মিনিট পরেই উসমানে ডেম্বেলে আরেক গোল করে মরক্কোর হৃদয় ভেঙে দেন। তাদের স্বপ্ন উবে যায়। প্রথমার্ধে মরক্কোর খেলা দেখে মনে হয়েছিল, তারা আগে থেকেই হেরে বসে আছে। অথবা তাদের ভুল ট্যাকটিক্সে খেলার ছন্দ ছিল অনুপস্থিত। তারা কী ভেবেছিল ফ্রান্সকে রুখে দিতে পারবে এভাবে খেলে! কাতার বিশ্বকাপের স্মৃতি তাদেরকে বারবারই তাড়া করছিল। সেদিনও তারা হেরেছিল ২-০ গোলে, তাও ফরাসিদের কাছেই। ইতিহাস কখনও কখনও পাল্টায়। মরক্কানদের ইতিহাস আর পাল্টালো না। লড়াইও তেমন জমলো না। কাতারে যেমনটা জমেছিল।

এমবাপে এবং হাকিমি দু’জনই ঘনিষ্ঠ বন্ধু। একই ক্লাবে খেলেছেন। খেলার আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দুই বন্ধুর লড়াই কেমন হবে- তা নিয়ে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছিল। বিশেষ করে কাতার বিশ্বকাপের স্মৃতি সামনে এনে বলাবলি হচ্ছিল, যেকেউ জিততে পারেন। কিন্তু এমবাপে কি এই সুযোগ দেবেন? সবমিলিয়ে তিনি সুযোগ পেলেন তিনটি। একটি গোল, একটি পেনাল্টি মিস। আর ডেম্বেলের গোলটির কারিগরও তিনি। এমবাপের পা থেকে আসা বলেই ডেম্বেলে চমৎকার গোল করেন। এটা যেন ডেম্বেলের স্বভাবসুলভ ছন্দ।

এই বিশ্বকাপে ৮ গোল নিয়ে মেসির সঙ্গে সমানতালে এগিয়ে চলেছেন অসাধারণ গতিসম্পন্ন এমবাপে। কাউন্টার-অ্যাটাকে তার গতি প্রতিপক্ষের জন্য বরাবরই হুমকি। ফুটবল ভক্তরা অংক মেলাচ্ছেন। বলছেন, শেষ পর্যন্ত কি মেসির মুখোমুখি হবেন এমবাপে? যেমনটা হয়েছিলেন কাতারে। হ্যাটট্রিক করেও পেনাল্টি শুট আউটে তার ভাগ্য নির্ধারিত হয়েছিল। মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। বোস্টনের মাঠে হতাশায় ডুবিয়েছিলেন এমবাপে পেনাল্টি মিস করে। পরের ইতিহাস সবার জানা। খেলাটি শাসন করেছেন তিনি দীর্ঘসময়। কেমন যেন ফ্রান্সের সামনে এলেই মরক্কো একেবারে গুটিয়ে যায়।

জেনে রাখা ভালো— এই লড়াইয়ে নামা মরক্কোর ছয় ফুটবলারের জন্ম ফ্রান্সে। ষড়যন্ত্র তত্ত্ব অনেক কথাই বলে। আসলে খেলা খেলাই। জন্মভূমি কোন বিষয় নয়। আগের লেখায় প্রশ্ন রেখেছিলাম- বলুন তো ফরাসি নীল না মরক্কান লাল? কার রঙে বিশ্বকাপের আকাশ রঙিন হবে? শেষ পর্যন্ত ফরাসির নীলেই রঙিন হল বিশ্বকাপের আসর। বদলা নেয়ার আগুন নিভে গেল মরক্কোর।

Tags: এমবাপেকাতারফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমরক্কোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

Next Post

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

Next Post
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আলোচনা চলছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

বাংলাদেশের নির্বাচন ও গণভোটের পরিস্থিতি বিশ্লেষণ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT