চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমে উঠেছে ব্যাচেলরদের ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 09, জুলাই 2026
in বিনোদন
A A
ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থতা কাটিয়ে ফিরলেন নির্মাতা কাজল আরেফিন অমি; বিশ্বকাপ ফুটবলের চমক নিয়ে বঙ্গ-তে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার ১৩।

অমির অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’।

দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে এবারের চ্যাপ্টারটি সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবলের আবহে। বৃহস্পতিবার থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে উপভোগ করা যাচ্ছে নতুন এই পর্বগুলো।

সম্প্রতি শুটিং চলাকালীন হঠাৎ গলায় পলিপাসজনিত সমস্যার কারণে নির্মাতা অমিকে সাময়িকভাবে শুটিং কার্যক্রম স্থগিত করতে হয়েছিল।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সম্পূর্ণ কথা বলা নিষেধ ছিল এবং তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হয়েছিল। এর ফলেই মূলত চ্যাপ্টার ১৩-এর শুটিং সম্পন্ন করতে বিলম্ব হয় এবং রিলিজ পিছিয়ে যায়।

তবে, দর্শকদের অকৃত্রিম ভালোবাসার কথা মাথায় রেখে, সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজ শুরু করে এই চ্যাপ্টারটিকে ভক্তদের জন্য একটি বিশেষ উপহার হিসেবে নিয়ে এসেছেন তিনি।

এবারের চ্যাপ্টারের সবচেয়ে বড় চমক বা ‘সারপ্রাইজ’ হলো এর ফুটবল বিশ্বকাপ থিম। ব্যাচেলর পয়েন্টের প্রিয় চরিত্রগুলোকে এবার দেখা যাবে ফুটবল মাঠে এক অন্যরকম লড়াইয়ে অবতীর্ণ হতে।

ব্যাচেলররা ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল মাঠে তুমুল উত্তেজনাপূর্ণ এক ম্যাচে অংশ নিচ্ছেন। এটিকে ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

রিলিজ শিডিউল প্রসঙ্গে নির্মাতার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, আজ ৯ জুলাই চ্যাপ্টার ১৩-এর প্রথম ৪টি পর্ব (পর্ব ৯৭ থেকে ১০০) বঙ্গ-তে মুক্তি পেয়েছে। অন্যদিকে, বাকি ৪টি পর্ব (পর্ব ১০১ থেকে ১০৪) আগামী ১৬ জুলাই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

Tags: আর্জেন্টিনাফুটবলব্যাচেলর পয়েন্টব্রাজিললিড বিনোদন
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় ইউএনএইচসিআর-এর শোক

Next Post

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

Next Post
শিল্পকর্মের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

সুন্দর সাদা ভবন ও ফোয়ারা, বাংলাদেশের হাইকোর্ট ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT