চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 09, জুলাই 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জিম্বাবুয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জিং সংগ্রহের জন্য উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। ১১১ রান করে অপরাজিত থেকে স্বাগতিকদের ভালো সংগ্রহ আনতে সাহায্য করেন ওপেনার বেন কারেন। বাংলাদেশের বোলাররা প্রথমদিকে পরপর উইকেট এনে দিলেও কারেনের প্রতিরোধে সেই ধারা বজায় থাকেনি।

হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে জিম্বাবুয়ে। সিরিজে টিকে থাকার জন্য প্রথম ম্যাচে বাজেভাবে হারা বাংলাদেশের দরকার ২৪৮ রান।

ইনিংসের শুরুতেই ওপেনার ব্রায়ান বেনেটকে শূন্য রানে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর ইনোসেন্ট কাইয়া ও ক্রেইগ আরভিনও তেমন রান পাননি। অন্যপ্রান্ত ধরে রাখেন বাঁহাতি ওপেনার কারেন, ৫০ ওভার টিকে থাকেন তিনি।

কারেন সেঞ্চুরি তুলে ১১১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৯ চারের মার, বল খেলেছেন ১৩৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান আসে ব্রাড ইভান্সের থেকে, ৩৮ বল খেলে এ রান করেছেন তিনি। ৩৩ রান করেন সিকান্দার রাজা।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।

Tags: ইভানসকারেনজিম্বাবুয়েতাসকিনবাংলাদেশমিরাজলিড স্পোর্টসহারারে
Previous Post

প্রধানমন্ত্রীর ছবি ছাড়া প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠান

Next Post

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

Next Post
খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল, শোক ও শ্রদ্ধা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT