চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নাগরিক নুরকে ধরিয়ে দিতে এফবিআইয়ের দেড় লাখ ডলার পুরস্কার ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 09, জুলাই 2026
in আন্তর্জাতিক
A A
নুরের ছবি, মার্কিন নাগরিক, এফবিআই পুরস্কার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মার্কিন নাগরিক ফাহাদ মোহাম্মদ নুর (সংগৃহীত)।

কোভিড-১৯ মহামারীর সময় শিশু খাদ্য কর্মসূচিতে প্রায় ৫০ লাখ ডলার প্রতারণার অভিযোগে মার্কিন নাগরিক ফাহাদ মোহাম্মদ নুরকে ধরিয়ে দেওয়ার জন্য ১ লক্ষ ৫০ হাজার (দেড় লক্ষ) ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

সম্প্রতি এফবিআইয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি পালিয়ে যান। তার সোমালিয়ার সাথে যোগসূত্র রয়েছে বলে জানা গেছে এবং ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে সোমালিয়ায় অবস্থান করছেন।

তিনি কোভিড-১৯ মহামারীর সময় ফেডারেল চাইল্ড নিউট্রিশন প্রোগ্রাম ব্যবহার করে একটি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে খুঁজছে এফবিআই। এই কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা এই কর্মসূচির জন্য নির্ধারিত তহবিল আত্মসাৎ, অপব্যবহার এবং পাচার করেছে, যা দরিদ্র শিশুদের খাবারের খরচের জন্য নির্ধারিত ছিল।

ফাহাদ মোহাম্মদ নুরের বিরুদ্ধে মিনেসোটায় ‘ফিডিং আওয়ার ফিউচার’ নামক কর্মসূচিতে ভুয়া ইনভেস্টিগেশন ও জাল খাদ্য সরবরাহকারী কোম্পানির মাধ্যমে প্রতারণা এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে তাকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড প্রতারকদের তালিকায় যুক্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এমন খাবারের জন্য ভুয়া চালান জমা দিয়েছিলেন যা কখনও সরবরাহ করা হয়নি এবং এই চালানগুলোর মাধ্যমে কর্মসূচির তহবিল আত্মসাৎ ও নিজের কাছে রেখে দিয়েছিলেন। ওয়্যার ফ্রড, অর্থ পাচারের ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট অফ মিনেসোটা, মিনিয়াপোলিস, মিনেসোটা থেকে নুরের বিরুদ্ধে একটি ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই মামলা সম্পর্কে কোনো তথ্য এফবিআই-এর টোল-ফ্রি টিপলাইনে ১-৮০০-কল-এফবিআই (১-৮০০-২২৫-৫৩২৪) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও স্থানীয় এফবিআই অফিস, নিকটতম আমেরিকান দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে, অথবা tips.fbi.gov-এ অনলাইনে তথ্য জমা দিতে অনুরোধ করা হয়েছে।

Tags: এফবিআই
Previous Post

হামে আরও ২ শিশুর মৃত্যু

Next Post

প্রতিরক্ষা চুক্তির মধ্যস্থতায় লিবিয়া ইস্যুতে সক্রিয় পাকিস্তান

Next Post
বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিরক্ষা চুক্তির মধ্যস্থতায় লিবিয়া ইস্যুতে সক্রিয় পাকিস্তান

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজন, ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT