চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

আমরা কারও দ্বারা প্রভাবিত নই: ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 09, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ড্র অনুষ্ঠানে একজন পুরুষ বক্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে সেরা ষোলোয় আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক লেগে আছে। ২-০ গোলে পিছিয়ে থেকে শেষ ২০ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তনে সেদিন জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ের পর মিশরের দিক থেকে রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়, ম্যাচ পাতানো ছিল বলে দলটি। সেটি নিয়ে বক্তব্য এলো ফিফার দিক থেকে। অভিভাবক সংস্থার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা ব্যাখ্যা করেছেন বিষয়গুলো।

ইতালীয় সাবেক এ রেফারি বলেছেন, ‘শুরুতেই বলে রাখি, আমরা কাতার বিশ্বকাপের চেয়ে ৫০ শতাংশ বেশি ম্যাচ খেলেছি এবং এখনও আরও ৮টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা বাকি আছে। কিছু জিনিস প্রত্যাশা অনুযায়ী না হওয়াটা স্বাভাবিক।’

পিয়েরলুইজি কলিনা বলেছেন রেফারির উপর কোনকিছুর দায় দেয়া যাবে না। এমনকি খোদ ফিফা সভাপতিও সেটা করতে পারবেন না। বলেছেন, ‘এমনকি, কেউই দাবি করতে পারেন না যে ফিফা রেফারিং কারো দ্বারা প্রভাবিত হতে পারে, এমনকি ফিফা সভাপতি দ্বারাও নয়। ম্যাচ কর্মকর্তারা সৎ সিদ্ধান্ত নেন এবং খেলোয়াড়-কোচের মতোই তারা সবসময় নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেন।’

‘অবশ্যই, সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা ফুটবলের একটি অংশ, কিন্তু ভিত্তিহীন অভিযোগের আমাদের এই খেলায় কোন স্থান নেই। বিশ্বকাপের ম্যাচে কর্মকর্তাদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন না। এসব ঘটনায় এমন প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে, যা রেফারি এবং তাদের পরিবারের বিরুদ্ধে হুমকির দিকে নিয়ে যায়।’

গোলের পর আক্রমণ করা দলের উপর ভিএআর আলাদা নজর রাখে এবং দেখে সেখানে কোন ফাউল ছিল কিনা। পিয়েরলুইজি কলিনা বলেছেন, ‘প্রতিটি গোল হওয়ার পর, ভিএআর আক্রমণভাগের বল দখলের পর্যায় পরীক্ষা করে। যদি গোল হওয়ার আগে কোন ফাউল চিহ্নিত করা হয় এবং মনে করা হয় যে এটি গোলের উপর প্রভাব ফেলেছে, তবে ভিএআর মাঠেই পর্যালোচনার জন্য সুপারিশ করে। গোল থেকে দূরত্ব অথবা ঘটনা এবং গোলের মধ্যবর্তী সময়ের কোন নির্দিষ্ট সীমা নেই।’

আর্জেন্টিনা-মিশরের ম্যাচ দিয়ে তিনি উদাহরণ টানেন, ‘যেমন আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে, মিশরের মারওয়ান আতেয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের পায়ে পরিষ্কারভাবে বুটচাপা দেন। আমরা বিশ্বাস করি যে, ফাউল মানে ফাউল। ফাউলটি স্পষ্ট মনে হলেও, রেফারি যদি খেলার মাঠে তা দেখতে না পান, তবে ভিএআর হস্তক্ষেপ করতে পারে। একইভাবে, কোন গোলের আগে যদি কোন ফাউল চিহ্নিত না হয়, সেটাও ভিএআর রেফারিকে পরামর্শ দেবে।’

‘আবার একজন ডিফেন্ডার যদি প্রথমে বল স্পর্শ করার পর স্বাভাবিক ফুটবলীয় সংস্পর্শে আসেন, তবে তিনি ফাউল করেননি। যেমন, রেফারি এবং ভিএআর মিশরের মোহাম্মেদ সালাহ এবং আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজের মধ্যকার সংস্পর্শটিকে স্বাভাবিক ফুটবলীয় সংস্পর্শ হিসেবে গণ্য করেছেন। অবশ্যই কিছু সিদ্ধান্তে সবসময়ই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির একটা প্রভাব থাকবে, কিন্তু আসরজুড়ে ভিএআর নীতিটি যেভাবে প্রয়োগ করা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট।’

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশররেফারিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

দিনাজপুরে দিনমজুরের মরদেহ উদ্ধার

Next Post

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

Next Post
বেসরকারি খাতে বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

আখতার হোসেন বক্তৃতা দিচ্ছেন, পেশাদার সংবাদ পরিবেশনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT