চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইইডি ঢাকা মেট্রোর নির্বাহী প্রকৌশলী হিসেবে বহাল বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা আলিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 08, জুলাই 2026
in অন্যান্য
A A
নেতা আলিফের ছবি, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির অভিযোগে বিভাগীয় তদন্তে নাম আসা এবং গুরুতর অনিয়মে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো জোনে নির্বাহী প্রকৌশলী হিসেবে বহাল রয়েছেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক নেতা মোজাহিদুল ইসলাম আলিফ।

সংশ্লিষ্টদের অভিযোগ, একটি বড় নির্মাণ প্রকল্পের দরপত্র মূল্যায়নকে প্রভাবিত করার উদ্দেশ্যেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে।

জানা যায়, ২০২২ সালে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে ঢাকা মেট্রো জোনের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে। এরপর গঠিত বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে মোজাহিদুল ইসলাম আলিফের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর কাফরুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পে ৪ কোটি ৪৩ লাখ টাকার কাজ সম্পূর্ণ না হলেও ঠিকাদারকে অগ্রিম বিল পরিশোধ করা হয়।

নথি অনুযায়ী, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর কাজ সম্পন্ন দেখিয়ে ঠিকাদারকে ২ কোটি ৩৩ লাখ ৪১ হাজার টাকা দেওয়া হয়। তবে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর সরেজমিন তদন্তে দেখা যায়, ভবনটির দ্বিতীয় তলার ইটের গাঁথুনির কাজও শেষ হয়নি এবং তখনও চতুর্থ তলার ছাদ ঢালাই চলছিল। তদন্তে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার কাজ সম্পন্ন না করেই বিল পরিশোধের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ করে দেওয়ার বিষয়টি উঠে আসে।

চলতি বছরের ৩০ মার্চ জারি করা এক আদেশে মোজাহিদুল ইসলাম আলিফকে সাভার থেকে ঢাকা মেট্রো জোনে বদলি করা হয়। অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, বর্তমানে আগারগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান কার্যালয় নির্মাণ প্রকল্পের প্রায় ১০০ কোটি টাকার দরপত্র মূল্যায়ন চলছে। এই প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই তাকে পরিকল্পিতভাবে ঢাকা মেট্রো জোনে আনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, সহকারী প্রকৌশলী থাকাকালেই আলিফের বিরুদ্ধে একাধিক বিভাগীয় মামলা ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর একই ধরনের অভিযোগে অভিযুক্ত সমপর্যায়ের অনেক কর্মকর্তাকে ওএসডি করা হলেও তিনি গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। অভিযোগ থাকা সত্ত্বেও তার পদোন্নতি হওয়ায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও তারা দাবি করেন।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ কোন মন্তব্য করতে রাজি হননি।

Tags: দুর্নীতি
Previous Post

মেসির জাদুতে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন পূর্ণিমা

Next Post

দুয়ার স্টাইলিস্ট মাম্মা আর বেবি বাম্প!

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য উপযুক্ত বাংলায় ALT ট্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুয়ার স্টাইলিস্ট মাম্মা আর বেবি বাম্প!

নাজাফে ইরাকের শহরে খামেনির মরদেহ নিয়ে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকের নাজাফ শহরে নিয়ে যাওয়া হয়েছে খামেনির মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT