চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 08, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাটোরের ন্যাটো সম্মেলনে ২.৮১৩ ট্রিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে কয়েক হাজার কোটি ডলারের নতুন অস্ত্র ক্রয় ও প্রতিরক্ষা বিনিয়োগের উদ্যোগ ঘোষণা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ব্যয় ভাগাভাগির আহ্বানে সাড়া দিতেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

আজ (৮ জুলাই) বুধবার অনুষ্ঠিত হবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের মূল বৈঠক। এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং জোটভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা আঙ্কারায় পৌঁছেছেন। সম্মেলনের আগে তাদের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়।

চলমান সম্মেলনে ইউরোপের নিরাপত্তা, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রতিরক্ষাশিল্প ফোরামের এক অনুষ্ঠানে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, সদস্য দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বড় পরিসরে অস্ত্র সংগ্রহ ও সামরিক বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম দিনের বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিতে কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ যথেষ্ট ভূমিকা রাখেনি। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত।

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, মিত্র দেশগুলো ডেনমার্কের সার্বভৌমত্বকে সম্মান করবে বলেই তিনি বিশ্বাস করেন এবং গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। একই ধরনের অবস্থান জানিয়ে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রস্টাডোত্তির বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল সেখানকার জনগণের।

অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই কারণে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়া প্রয়োজনীয় ছিল।

Tags: অস্ত্র চুক্তিডোনাল্ড ট্রাম্পন্যাটো
Previous Post

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

Next Post

ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টাইন, ফিফার ‘লজ্জা নাই’

Next Post
ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টাইন, ফিফার 'লজ্জা নাই'. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টাইন, ফিফার ‘লজ্জা নাই’

আর্জেন্টিনার ফুটবল দল বিশ্বকাপের পর উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT