বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি মহিমা নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১২ জন ইতোমধ্যে পটুয়াখালীর মহিপুর বন্দরে পৌঁছেছেন। বাকি চার জেলে মহিপুরের উদ্দেশে পথে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সংশ্লিষ্টদের তৎপরতা অব্যাহত রয়েছে। ট্রলারডুবির কারণ এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।









