চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 08, জুলাই 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজার এক্সপ্রেস বাতিল, পর্যটক দুর্ভোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর এবার কক্সবাজার এক্সপ্রেসের যাত্রাও বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। একই কারণে কক্সবাজার রুটের আরও দুটি ট্রেনের চলাচলও বাতিল করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১১টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস বুধবার ভোরে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। তবে চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইনের ওপর পানি জমে থাকায় ট্রেনটি আর কক্সবাজারের উদ্দেশে যেতে পারেনি। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনটির যাত্রা বাতিল করা হয়।

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বলেন, চট্টগ্রামের ষোলশহর-জানালিহাট সেকশনের একটি স্থানে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে রয়েছে। পানি না কমায় ট্রেন চলাচল নিরাপদ না হওয়ায় কক্সবাজার এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। তবে ট্রেনটি বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে একই রুটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

রেলওয়ে জানিয়েছে, কক্সবাজারগামী যাত্রীরা চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে চান, তারা একই টিকিটে বিকেল ৪টার কক্সবাজার এক্সপ্রেসে যাত্রা করতে পারবেন।

এর আগে একই কারণে মঙ্গলবার রাতে পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রা বাতিল করা হয়। ট্রেনটি পরে বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মঙ্গলবার সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস দুপুরে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে সুন্নিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে সামনের রেললাইন পানিতে তলিয়ে থাকায় সেটিকে আবার ষোলশহর স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত কক্সবাজারগামী যাত্রা বাতিল করা হয়।

একই পরিস্থিতিতে বুধবার চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের যাত্রাও বাতিল করেছে রেলওয়ে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এ পরিস্থিতিতে রেল চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হচ্ছে।

Tags: কক্সবাজার এক্সপ্রেস
Previous Post

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

Next Post

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

Next Post
ঢাকার নদীতে একটি নৌকা চলন্ত, শহরের আকাশে ধোঁয়া ও ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT