চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 পূর্বাহ্ন 08, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে আয়োজিত ১৯৫৪ সালের বিশ্বকাপে সবশেষ কোয়ার্টার ফাইনালে খেলেছিল সুইজারল্যান্ড। এরপর কেটে গেছে ৭২ বছর। চার আসরে শেষ ষোলোতে খেললেও ফিরতে হয়েছিল তাদের। অবশেষে আবারও কোয়ার্টারে ইউরোপের দেশটি। রাউন্ড অব-৩২ এর লড়াইয়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকাকে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে দেশটি।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শেষ ষোলোর শেষ ম্যাচে নামে কলম্বিয়া ও সুইজারল্যান্ড। ম্যাচ জুড়েই দুদল সমানে সমান লড়তে থাকে। আক্রমণের সুযোগও তৈরি করেছিল দুদল। তবে কেউ জালের দেখা যায়নি। প্রথমার্ধ পেরিয়ে দ্বিতীয়ার্ধেও ছিল একই চিত্র।

গোলশূন্য সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ৩০ মিনিটে কোনো গোল করতে পারেনি সুইজারল্যান্ড ও কলম্বিয়া। ফলে গোলশূন্য সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকার।

টাইব্রেকারে প্রথম দুটি শটেই গোল করে দুদল। কলম্বিয়ার দ্বিতীয় শটটি নেন ডেভিনসন সানচেজ, তার নেয়া শট ক্রসবারে লেগে মিস হয়। সুইশরা দ্বিতীয় শটে গোল আদায় করে নেয়। তৃতীয় শটে গোল করেন কলম্বিয়ার হামিন্তন ক্যাম্পেজ। তবে এবার মিস করে বসে সুইজারল্যান্ড। ম্যানুয়েল আকানজি তার নেয়া শটটি গোলপোস্টের উপর দিয়ে উড়িয়ে দেন।

টাইব্রেকারে সমতা ফিরলেও হুয়ান ক্যামিলো হার্নান্দেজ চতুর্থ শটটি মিস করে বসেন। কলম্বিয়া ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন সুইজারল্যান্ড গোলরক্ষক গ্রেগর কোবেল। সুইশরা গোল করে পরের শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। পঞ্চম শটে দিয়াজ গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান।

তবে চতুর্থ শটে কলম্বিয়াকে রুখে দেয় গোলকিপার। সুইশরা পঞ্চম শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। দিয়াজ কলম্বিয়াকে সমতায় রাখেন। এবার রুবেন ভার্গাস গোল করে ইতিহাস গড়েন। ৪-৩ ব্যবধানে জিতে যায় সুইজারল্যান্ড।

আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

Tags: কলম্বিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরাউন্ড অব-১৬লিড স্পোর্টসসুইজারল্যান্ডসেমিলিড ২০২৬
Previous Post

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

Next Post

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

Next Post
বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়রা স্টেডিয়ামে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

বন্যার কারণে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT