চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 07, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে গোল করে উদযাপন করছেন হামজা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মেদ সালাহ মিশরের সবচেয়ে বড় তারকা—এ নিয়ে কোন দ্বিমত নেই। তবে ২০২৬ বিশ্বকাপে উত্তর আফ্রিকার দলটির আলোচনায় এখন আরেকটি নামও সমান গুরুত্ব পাচ্ছে। তিনি ১৮ বর্ষী স্ট্রাইকার হামজা আবদেলকরিম। ফুটবলবিশ্বের নজর কাড়া এই তরুণকে ঘিরেই নতুন স্বপ্ন দেখছে মিশর।

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে হামজা বলেছেন, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, মেসির বিপক্ষে নয়।’

বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেননি হামজা। তবুও কোচ হোসাম হাসান তাকে সরাসরি বিশ্বকাপ দলে জায়গা দেন। বেলজিয়ামের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে আন্তর্জাতিক অভিষেকও হয়ে যায় তার। একই সঙ্গে মিশরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে খেলার কীর্তিও গড়েন তিনি।

নিজের স্বাভাবিক খেলার দর্শন নিয়েও স্পষ্ট হামজা। ইউরোপের সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মাঠে নামার পর বাইরের কোন আলোচনা বা চাপ নয়, আমার পুরো মনোযোগ থাকে শুধু খেলায়। ম্যাচ উপভোগ করেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

মিশরের গণমাধ্যম ইতোমধ্যে হামজাকে ‘নতুন সালাহ’ নামে ডাকতে শুরু করেছে। যদিও নিজের আদর্শ হিসেবে এখনো সালাহকেই দেখেন এই তরুণ। তার ভাষায়, সালাহ শুধু দলের অধিনায়ক নন, তরুণ ফুটবলারদের পথপ্রদর্শকও। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেন এবং তার পাশে খেলতে পারাটা নিজের জন্য বড় সৌভাগ্যের বলে মনে করেন হামজা।

২০০৮ সালের ১ জানুয়ারি কায়রোতে জন্ম নেয়া হামজার শৈশবের একটি অংশ কেটেছে মালয়েশিয়ায়, যেখানে তার বাবা ভলিবল কোচ হিসেবে কর্মরত ছিলেন। পরে দেশে ফিরে ২০২০ সালে আল আহলির যুব একাডেমিতে যোগ দেন। প্রতিভার ঝলক দেখিয়ে দ্রুত মূল দলে জায়গা করে নেন এবং ১৭ বছর বয়সেই ক্লাবটির ইতিহাসে চলতি শতাব্দীর সর্বকনিষ্ঠ সিনিয়র ফুটবলার হওয়ার রেকর্ড গড়েন।

অনূর্ধ্ব-১৭ পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইউরোপের বিভিন্ন ক্লাবের নজরে আসেন হামজা। শেষপর্যন্ত চলতি বছর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তাকে প্রথমে ধারে দলে টানে। যুব দলে অভিষেক ম্যাচেই হেডে হ্যাটট্রিক করে আলোচনায় চলে আসেন তিনি। এরপর বার্সেলোনা বি দলের হয়ে ধারাবাহিক গোল করে স্থায়ী চুক্তিও নিশ্চিত করেন। ক্লাবটির প্রধান কোচ হ্যান্সি ফ্লিক ইতোমধ্যে জানিয়েছেন, আগামী প্রাক-মৌসুম প্রস্তুতিতেও হামজা তার পরিকল্পনার অংশ থাকবেন।

Tags: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরমেসিলিড স্পোর্টসসালাহসেমিলিড ২০২৬হামজা
Previous Post

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

Next Post

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

Next Post
পাহাড়ি অঞ্চলের ছোট গ্রাম, রঙিন ছাদ ও সবুজ প্রকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সংসদে বক্তা, পাস হওয়া বিলের আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT