চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে কমেছে গ্যাসের চাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 07, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
গ্যাসের চুলা জ্বালানোর জন্য মোমবাতি ব্যবহার করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতের গ্রাহকদের ওপর পড়তে পারে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে এতদিন দৈনিক ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। তবে সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে সোমবার গভীর রাত থেকে ধাপে ধাপে প্রায় ৩০ কোটি ঘনফুট সরবরাহ কমানো হয়েছে। বর্তমানে টার্মিনাল দুটি থেকে দৈনিক প্রায় ৭৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ আবার আগের পর্যায়ে ফিরবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বর্তমানে দেশের মোট দৈনিক গ্যাস সরবরাহের ৩৫ থেকে ৪০ শতাংশই আসে আমদানি করা এলএনজি থেকে। ফলে এই সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্যাস ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ হ্রাস পেয়েছে। এতে আবাসিক গ্রাহকদের রান্নার কাজে বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি শিল্প খাতেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও এর প্রভাব পড়তে পারে।

এদিকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। এর ফলে তিতাসের আওতাধীন এলাকার সব ধরনের গ্রাহক গ্যাসের স্বল্প চাপের সম্মুখীন হবেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকতে পারে।

Tags: কমেছেগ্যাসের চাপসারাদেশ
Previous Post

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

Next Post

যেসব কারণে ট্রিলিয়নিয়ার মর্যাদা হারালেন ইলন মাস্ক

Next Post
ইলন মাস্ক হাসছেন, প্রযুক্তি ও উদ্যোক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব কারণে ট্রিলিয়নিয়ার মর্যাদা হারালেন ইলন মাস্ক

শ্রীমঙ্গল পর্যটন উদ্যোক্তাদের সমন্বয় সভায় অতিথি ও উদ্যোক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গল পর্যটন উদ্যোক্তাদের সমন্বয় সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT