চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 07, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ডের শুনানিতে আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় তিন দশক ধরে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের দায়ে চীনের এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আজ (৭ জুলাই) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের চাংঝৌ শহরের একটি আদালত ৬৯ বছর বয়সী ইয়াং ইউলিনের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি ২ দশমিক ২ বিলিয়ন ইউয়ান (প্রায় ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার) ঘুষ গ্রহণ করেন।

আদালত জানান, ইয়াং ইউলিন তার সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর এবং অর্থায়নের ব্যবস্থা করে দেন। এর বিনিময়ে তিনি বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী গ্রহণ করেন। ইয়াংয়ের অপরাধ ছিল ‘অত্যন্ত গুরুতর’ এবং তার কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের স্বার্থে ‘ব্যতিক্রমধর্মী ক্ষতি’ ডেকে এনেছে। যদিও তদন্তে সহযোগিতা এবং অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছিলেন তিনি, তবুও তার অপরাধের মাত্রা এতটাই গুরুতর ছিল যে শাস্তি লঘু করার সুযোগ নেই বলে আদালত মত দেন।

ইয়াং ইউলিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে। ক্ষমতায় আসার পর থেকেই শি জিনপিং সামরিক বাহিনী, ব্যাংকিং খাতসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করছেন। তবে সমালোচকদের অভিযোগ, এই অভিযান অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়েছে।

চীনে আর্থিক অপরাধে মৃত্যুদণ্ডের ঘটনা তুলনামূলক বিরল হলেও, এক বিলিয়ন ইউয়ানের বেশি ঘুষ বা দুর্নীতির সঙ্গে জড়িত মামলায় আদালত কখনও কখনও এ ধরনের সর্বোচ্চ শাস্তি দিয়ে থাকেন।

Tags: ঘুষমৃত্যুদণ্ড
Previous Post

এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

Next Post

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের দাপট, বাংলাদেশের অবস্থান ১৬৬তম

Next Post
বিভিন্ন দেশের পাসপোর্টের ছবি, ইউরোপের দাপটের সঙ্গে বাংলাদেশের অবস্থান উল্লেখ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের দাপট, বাংলাদেশের অবস্থান ১৬৬তম

প্রধানমন্ত্রী সেনাবাহিনী মহড়া পরিদর্শন, সেনা কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT