চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 পূর্বাহ্ন 07, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের ফুটবল ম্যাচে খেলোয়াড়দের উল্লাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিশ্বকাপের আগে পাঁচটি আসরে অংশ নিলেও কখনও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ক্রিস্টিয়ানোর রোনালদোর। নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে স্বপ্ন দেখেছিলেন বিশ্বজয়ের। তবে রাউন্ড অব ১৬তেই থামল সেই স্বপ্নযাত্রার। শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত জাল অক্ষুন্ন রেখেছিল পর্তুগাল। তবে যোগকরা সময়ের প্রথম মিনিটেই মিকেল মেরিনোর গোল, আর সেখানেই বিদায়ের পথ দেখে পর্তুগাল। ১-০ গোলে পর্তুগালের বিপক্ষে জিতে কোয়ার্টারফাইনালের টিকিট কেটেছে স্পেন।

ডালাসে শেষ ষোলোর ম্যাচে হাড্ডাহাডি লড়াইয়ে মেতেছে স্পেন ও পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ-প্রতিআক্রমণ। তবে কোনো দলই গোল আদায় করতে পারেনি। তাতে উত্তেজনায় ঠাসা প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

ম্যাচের শুরু থেকেই দুদল সমানে-সমান লড়াইয়ে মাতে। ৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল স্পেনের সামনে। পর্তুগাল গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে পাঠিয়ে দেন মিকেল ওয়েরজাবাল। ১২ মিনিটে সুযোগ তৈরি করে পর্তুগাল। দারুণ এক আক্রমণে বল পেয়ে জোরাল শট নেন রোনালদো। কিন্তু সেটি ঠেকিয়ে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন।

১৭ মিনিটে পরপর দুবার সেভ দিয়ে পর্তুগালকে রক্ষা কলেন ডিয়োগো কস্তা। বল নিয়ে এগিয়ে গিয়ে লামিন ইয়ামালের দিকে বাড়ান রদ্রি। বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ে শট নেন ইয়ামাল, তবে সেটি দারুণভাবে ঠেকিয়ে দেন উনাই সিমন। ফিরে আসা বল পেয়ে আবার শট নেন আলেক্স বেনা। এবারও স্পেনকে হতাশ করেন সিমন, দুর্দান্তভাবে রুখে দেন সেই প্রচেষ্টাও।

ম্যাচের ৩৭ মিনিটে দুর্দান্ত সেভে স্পেনের জাল অক্ষত রাখেন উনাই সিমন। ডান পাশ থেকে উড়ে আসা বলে ক্রসের চেষ্টা করেন জোয়াও ফেলিক্স। বাম হাত এগিয়ে সেটি আটকে দেন সিমন। ফিরতি বল পেয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যাক্রোব্যাটিক ভলিতে সেটি জালের দিকে ঠেলে দেন পর্তুগিজ মহাতারকা। রীতিমতো উড়াল দিয়েই সেটি গ্লাভসবন্দী করেন স্পেনের গোলকিপার।

ম্যাচের ৪১ মিনিটের মাথায় অনেকটা কপাল জোরেই বেঁচে যায় স্পেন। ডি বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরাল শট নেন নুনো মেন্দেস। কোনোমতে হেড দিয়ে ক্লিয়ারের চেষ্টা করেন পেদ্রো পোরো। বল জালের দিকেই যাচ্ছিল, তবে ক্রসবারে লেগে বেঁচে যায় স্পেন। শেষ অবধি গোল শূন্য সমতাতে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

বিরতির পরও দুদল গোলের সন্ধানে ছিল। তবে তেমন আক্রমণ সাজাতে পারেনি কোনো দলই। স্পেন বলের দখলে নিয়ন্ত্রণ রাখলে পর্তুগালের রক্ষণ মোকাবেলায় বারবার খেই হারায়। বিপরীতে পর্তুগাল বেশ কয়েকবার প্রতিআক্রমণে গেলেও সুযোগ তৈরি করতে পারেনি।

মূল সময় পেরিয়ে ম্যাচের ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল মেরিনো। ফেরান তোরেসের কাছ থেকে বল পেয়ে পর্তুগাল জালে বল পাঠান বদলি নামা এই ফুটবলার। গোল শোধে পর্তুগাল মরিয়া হয়ে উঠলে স্পেন রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। শেষ অবধি ১-০ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কোচ লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা।

কোয়ার্টার ফাইনালে স্পেন মুখোমুখি হবে শেষ ষোলোর যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম ম্যাচে জয়ী দলের বিপক্ষে।

Tags: ইয়ামালপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরাউন্ড অব-১৬রোনালাদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

Next Post

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

Next Post
পর্তুগাল ফুটবল দলের কোচ মার্টিনেজ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

ফুটবল খেলোয়াড়রা মাঠে একত্রিত, ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT