চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 অপরাহ্ন 06, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের সমর্থকদের উল্লাস, পতাকা হাতে ফুটবল ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছে ঢাকাস্থ ব্রাজিল দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে পাওলো এফ ডি ফেরেসের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপের শেষ বাঁশি বাজার পর বিশ্বের কোটি কোটি ব্রাজিল সমর্থকের মতো বাংলাদেশের সমর্থকরাও একই ধরনের হতাশা অনুভব করেছেন। তবে এই কঠিন সময়েও বাংলাদেশের মানুষের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসা ব্রাজিলের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে।

বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, ব্রাজিলের জার্সি পরা, পতাকা ওড়ানো, খেলোয়াড়দের জন্য কণ্ঠ মিলিয়ে সমর্থন জানানো এবং আন্তরিকভাবে দলের পাশে থাকার জন্য ব্রাজিল চিরকৃতজ্ঞ। বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে।

ব্রাজিলের মানুষের কাছে ফুটবল শুধুই একটি খেলা নয়; এটি স্মৃতি, শৈশব, পরিবার, সঙ্গীত, আনন্দ ও আশার প্রতীক। তাই পরাজয়ের বেদনাও তাদের কাছে গভীর। তবে এই কষ্টই নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগায়। ব্রাজিলের সুখ-দুঃখে যেভাবে বাংলাদেশের সমর্থকরা পাশে থেকেছেন, তা দুই দেশের ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতির সীমা অতিক্রম করে এক অনন্য বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছে।

বাংলাদেশের সমর্থকদের জন্য দূতাবাসের আবেগঘন বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবৃতিতে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ফুটবল সমন্বয়ক রদ্রিগো কায়েতানোর বক্তব্যও তুলে ধরা হয়। তারা বলেছেন, এই পরাজয় কোন গল্পের সমাপ্তি নয়; বরং এটি নতুন এক যাত্রার সূচনা। দলকে নতুনভাবে গড়ে তোলা, ধৈর্য, প্রতিশ্রুতি এবং ভবিষ্যতের প্রতি আস্থার ওপর গুরুত্বারোপ করেন তারা।

দূতাবাসের ভাষ্য, ব্রাজিল আবারও ঘুরে দাঁড়াবে। কারণ পরাজয় কাটিয়ে উঠে ফিরে আসা ব্রাজিলিয়ান ফুটবলের দীর্ঘদিনের ঐতিহ্য।

বিবৃতির শেষাংশে আশা প্রকাশ করা হয়, খুব শিগগিরই আবারও হলুদ জার্সির উজ্জ্বলতা, সাম্বার ছন্দ এবং ব্রাজিলিয়ান ফুটবলের আনন্দ ফিরে আসবে। আর সেই প্রত্যাবর্তনের মুহূর্তে কঠিন সময়ে পাশে থাকা বাংলাদেশের সমর্থকদের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে ব্রাজিল।

Tags: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

Next Post

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

Next Post
মেসি ও সালাহ ফুটবল খেলোয়াড়, উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

পর্তুগাল ও স্পেন দলের খেলোয়াড়রা মাঠে গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT