চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 06, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্ব ফুটবল ম্যাচে আমেরিকার কোচের সঙ্গে রেফারির বিতর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে আলোচনার তুঙ্গে উঠে গেছে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের লাল কার্ড পাওয়ার পরও পরের ম্যাচে খেলতে অনুমতি পাওয়ার বিষয়টি। ফিফার সিদ্ধান্তে তার নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। খবর বেরিয়েছে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফোনে ফিফা এধরনের বিস্মিত করা কাজ করেছে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। সমালোচনা করে বিশ্বকাপকে কলঙ্কিত বলেছেন ইংলিশ গণমাধ্যমের তারকা ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক মার্টিন লিপ্টন।

ফিফা মার্কিন ফরোয়ার্ড বালোগানের উপর আরোপিত এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করায়, বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন। রাউন্ড অব বত্রিশের ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে বসনিয়াকে হারিয়েছিল। ওই ম্যাচে তারিক মুহারেমোভিচের ডান গোড়ালিতে ট্যাকল করে তিনি লাল কার্ড দেখেছিলেন। পরে মার্কিন গণমাধ্যম নিশ্চিত করে, রাষ্ট্রপতি ট্রাম্প ফিফাকে সরাসরি ফোন করে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছেন। এবং, ফিফা নিষেধাজ্ঞা উঠিয়ে নিতেই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদ জানান ট্রাম্প।

মার্টিন এক ভিডিও বিশ্লেষণে বলেছেন ‘এটি খুব সহজভাবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক সিদ্ধান্ত। এতে কোন সন্দেহ নেই। ভিএআর হস্তক্ষেপের পর সহিংস আচরণের জন্য লাল কার্ড পাওয়ার পরও আমেরিকার স্ট্রাইকার ফোলারিন বালোগানকে বেলজিয়ামের বিরুদ্ধে খেলার অনুমতি দেয়ায় ফিফার সিদ্ধান্ত বিশ্বাসকে হার মানিয়েছে, সততাকে অবজ্ঞা করেছে এবং খেলাটি যা কিছু নিয়ে তার সবকিছুকেই অস্বীকার করেছে।’

‘তারা বলে যে, ২০১৫ সালে জুরিখে তাদের সদর দপ্তর হোটেলে যখন এফবিআই অভিযান চালিয়েছিল, সেটি ছিল ফিফার অন্ধকারতম দিন। এটি তার চেয়েও খারাপ। ফুটবল পরিচালনাকারী ব্যক্তিদের সম্পর্কে আপনি যা-ই মনে করেন না কেন, খেলাটিই আসল ছিল।’

‘খেলার সততাই ছিল মুখ্য বিষয়। ফুটবলে নিয়মানুযায়ী খেলা হতো। এখন আর নয়। নিয়মের বই ধ্বংস হয়ে গেছে। এটি একটি জঘন্য, কলঙ্কজনক, নির্লজ্জ এবং আপত্তিকর সিদ্ধান্ত। যাই হোক না কেন, এই বিশ্বকাপ এখন অপূরণীয়ভাবে কলঙ্কিত।’

‘এই লড়াইয়ে আমার কোন ব্যক্তিগত স্বার্থ নেই। বেলজিয়াম এবং আমেরিকার মধ্যে কে জিতবে তা নিয়ে আমার কিছু যায় আসে না, তবে আমি ফুটবল নিয়ে ভাবি। খেলার ভাবমূর্তি নিয়ে ভাবি। খেলার সততা নিয়ে ভাবি। এই সিদ্ধান্তের মাধ্যমে তার সবকিছুই ধ্বংস হয়ে গেছে।’

‘এমন অনেকেই আছেন যারা জানেন আমি ঠিক এবং ফিফা ভুল। তারা (ফিফা) নিজেদের রক্ষা করার চেষ্টা করবে, লজ্জা হওয়া উচিৎ তাদের প্রত্যেকের।’

মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিট খোঁজার ম্যাচে নামবে আয়োজক যুক্তরাষ্ট্র। এই ম্যাচে খেলতে পারবেন বালোগান।

Tags: ডোনাল্ড ট্রাম্পফিফা বিশ্বকাপ-২০২৬বসনিয়াবালোগানবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

Next Post

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

Next Post
Bangladesh Police signboard at a rural location in Bengali script. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

নেইমার ও ব্রাজিল দলের খেলোয়াড়দের আবেগপ্রবণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের স্বপ্নভঙ্গ, নেইমারের কান্নায় কেঁদেছে শোবিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT