চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 06, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ট্রাম্প, পুতিন ও রোনালদো ফুটবল হাতে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে দারুণ এক জয় তুলেছে ইংল্যান্ড। ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসকে। যার লাল কার্ড নিষেধাজ্ঞা তুলে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মজা করে ট্রাম্পের হস্তক্ষেপের কথা বলেছেন টুখেল। কোয়ানসের লাল কার্ড তোলার কাজে অধিনায়ক হ্যারি কেনকে এবার ট্রাম্পকে অনুরোধ করতে বলেছেন জার্মান কোচ।

ঘটনার প্রেক্ষাপট যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে ঘিরে। যিনি লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। ট্রাম্প ফিফাকে ফোন করার পর বেলজিয়াম ম্যাচের আগে সেই নিষেধাজ্ঞা স্থগিত করেছে অভিভাবক সংস্থা। যা নিয়ে এখন চারিদিকে বিস্ময় ব্যঙ্গ চলছে।

রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার সিদ্ধান্তে ‘বিস্ময়’ প্রকাশ করেছে। বালোগানের শাস্তির বিষয়টি পুনর্বিবেচনার জন্য ট্রাম্প ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিলেন সেটা এখন প্রকাশ্য।

বালোগানের বিষয়টি টেনে টুখেল বলেছেন, ‘প্রথমেই খুব স্পষ্টভাবে বলতে চাই, আমার মতে ওটা কোনভাবেই লাল কার্ড ছিল না। তবে ভিএআর বিষয়টি খতিয়ে দেখেছে। তিনজন কর্মকর্তা ও রেফারি মিলে পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছেন যে এটি একটি হলুদ কার্ড, সুতরাং সিদ্ধান্তটি চূড়ান্ত হয়ে গেছে।‘

‘এখন প্রশ্ন হল, কে এই সিদ্ধান্ত পরিবর্তন করবে, কখন করবে এবং কী যুক্তিতে করবে? এই প্রক্রিয়ার শেষ কোথায়? বিষয়টি আমার কাছে অদ্ভুতই ঠেকছে। আমরা কেবল সিদ্ধান্তের ক্ষেত্রে ধারাবাহিকতা চাই। যেমন ম্যাচের প্রথম মিনিটে ডেক্লান রাইসকে যে হলুদ কার্ডটি দেখানো হল, এ নিয়ে তো অন্তহীন বিতর্ক চলতে পারে। আমার মতে, ওটা হলুদ কার্ড হওয়ার মতো কোন ঘটনা ছিল না। আমরা কি সেই কার্ডটি ফেরত পাব?’

‘প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসে যে হলুদ কার্ডটি পেয়েছিলেন, যা আসলে হলুদ কার্ড হওয়ার মতো ছিল না, সেটি ফ্রান্স ফেরত পাবে? এর শেষ কোথায়? আমি নিয়মকানুন জানি না। এ বিষয়ে আমাকে জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। আমি অপেক্ষা করে দেখব সামনে কী ঘটে।’

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড ফোলারিন বালোগান। মার্কিন ফরোয়ার্ডের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করতে ফিফা শৃঙ্খলাবিধির ২৭ ধারা প্রয়োগ করেছে। ফলে সোমবার বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন বালোগান।

Tags: ইউএসএইংল্যান্ডওলিসেকেনটুখেলট্রাম্পফিফা বিশ্বকাপ-২০২৬বালোগানবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামমেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

Next Post

সুযোগ কাজে না লাগানোর খেসারত দিল ব্রাজিল: গোলাম গাউস

Next Post
ব্রাজিলের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হেরেছে, একজন খেলোয়াড় কাঁদছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুযোগ কাজে না লাগানোর খেসারত দিল ব্রাজিল: গোলাম গাউস

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবুল কাসেম ফজলুল হকের প্রতি সবস্তরের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT