চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

এম এ সালাম by এম এ সালাম
2:19 অপরাহ্ন 06, জুলাই 2026
in - সেমি লিড, অপরাধ, জনপদ, মৌলভীবাজার
A A
জেলহাজত থেকে হাতকড়া, বন্দীশিবিরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির উঠানে মাটিচাপা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ২০ দিন পর অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের পাশ থেকে স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (৬ জুলাই) সোমবার পুলিশ তার বাড়ির উঠান খুঁড়ে অভিযুক্তের স্ত্রী জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহত জাহেদা বেগমের (৩৮) স্বামী আলমগীর হোসেন (২৭) হত্যার পর ঘটনাটি আড়াল করতে স্ত্রী নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় যান। তবে তার অসংলগ্ন বক্তব্য ও সন্দেহজনক আচরণে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তিনি হত্যার কথা স্বীকার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুন রাত ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর হোসেন শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেন। পরে গভীর রাতে বাড়ির উঠানের একপাশে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।

ঘটনার প্রায় ২০ দিন পর আলমগীর নিজেই রাজনগর থানায় গিয়ে দাবি করেন, তার স্ত্রী নিখোঁজ হয়েছেন। তিনি আরও বলেন, কাউকে না জানিয়ে জাহেদা বিদেশে চলে গেছেন। কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতি দেখে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

একপর্যায়ে আলমগীর হত্যার দায় স্বীকার করেন এবং মরদেহ কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা পুলিশকে দেখিয়ে দেন। পরে সোমবার পুলিশ তার বাড়ির উঠান খুঁড়ে জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tags: জিডিমাটিচাপা
Previous Post

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

Next Post

উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

Next Post
বাংলা চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ও কেক কাটা. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

বিশাল তেল স্টোরেজ ট্যাঙ্কের সামনে নিরাপত্তা ব্যারিয়ার ও সড়ক।. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT