চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 06, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে পুকুরে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) সন্ধায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চারতলা মহরমপাড়া এলাকার সৌদি প্রবাসী আলম মিয়ার ছেলে চান বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া এলাকার নিয়াজ বাড়ির নাসিম মিয়ার ছেলে রিয়ান নিয়াজ (১২)। নিহত দুই শিশুই বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশু একসঙ্গে মাদ্রাসার সামনের মাঠে ফুটবল খেলার পর পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরে  ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয়ে দুই শিশু গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এছাড়াও আরও একজন শিশু তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আবু হেনা মো. মোস্তফা রেজা দুইজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: পুকুরে গোসলব্রাহ্মণবাড়িয়া
Previous Post

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

Next Post

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

Next Post
ইংল্যান্ডের ফুটবল দল কোয়ার্টারে নরওয়ে দলের মুখোমুখি, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ও নারী তারকা ছবি, ক্ষমা চাওয়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT