চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 06, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা মাঠে, এক খেলোয়াড়ের হাত উঁচু করে উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সেরা ষোলোতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল মেক্সিকো। দুর্দান্তভাবে দুদলই বিশ্বকাপ শুরু করেছিল, শেষপর্যন্ত জুড বেলিংহ্যাম এবং হ্যারি কেনদের পরফরম্যান্সে টিকে থাকল ইংলিশরা। লাল কার্ডে প্রথমার্ধের পরপরই ১০ জনে পরিণত হয়েছিল ইংল্যান্ড। বিপরীতে মেক্সিকো খেলায় তৈরি করেছে ভীষণ চাপ, সেখানে মাটি কামড়ে লড়ে জয় নিয়ে ফিরল ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। 

কোয়ার্টার ফাইলানে ইউরোপের দেশটি মুখোমুখি হবে আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েচে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেশেন জুড বেলিংহ্যাম এবং একটি গোল করেন হ্যারি কেন। মেক্সিকোর গোল দুটি করেন হুলিয়ান কুইনোনেস এবং রাউল হিমেনেজ।

প্রথম ৩০ মিনিট একের পর এক আক্রমণ চালায় দুদলই, জালের দেখা পায়নি কেউ। ম্যাচের ৩৬ মিনিটে প্রথম জালে বল জড়ান বেলিংহ্যাম, লিড পায় ইংল্যান্ড। দুই মিনিট হওয়ার আগেই ব্যবধান দিগুণ করেন তিনি। এরপর বেশিক্ষণ সময় নেয়নি মেক্সিকোও। ডি বক্সের বাইরে থেকে হুলিয়ান কুইনোনেসের শট জাল খুঁজে পেলে ২-১ গোল ব্যবধানে বিরতি আসে।

বিরতি থেকে ফিরেই মেক্সিকোর জেসাস গায়ার্দোকে ফাউল করেন জ্যারেল কোয়ানস। সেসময় ম্যাচ চলতে থাকে, পরে ৫৪তম মিনিটে এসে ভিএআর দেখেন রেফারি এবং কোয়ানসকে লাল কার্ড দেখান। ১০ জনে পরিণত হয় ইংল্যান্ড। ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড, সেখানে থেকে হ্যারি কেন ব্যবধান বাড়ান। ৩-১ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।

পরে সেই কেনের ফাউলে পেনাল্টি পায় মেক্সিকোও, ৬৯তম মিনিটে তা থেকে গোল করেন রাউল হিমেনেজ। শেষদিকে ম্যাচে ফেরার জন্য থ্রি লায়ন্সদের উপর একের পর এক চাপ প্রয়োগ করে স্বাগতিকরা। তবে আর জালের দেখা পায়নি মেক্সিকো। ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে থমাস টুখেলের শিষ্যরা।

বাংলাদেশ সময় ১১ জুলাই দিবাগত রাত ৩টায় নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামবে ইংল্যান্ড।

Tags: ইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকো সিটিরাউন্ড অব-১৬লিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

সর্বস্তরের শ্রদ্ধার জন্য ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

Next Post

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

Next Post
বাংলাদেশি যুবক পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

কক্সবাজারে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি ও উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT