চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 পূর্বাহ্ন 06, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার সাবেক অধিনায়ক বাংলাদেশে আসার কথা বললেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা আবারও জানালেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হুয়ান পাবলো সোরিন। বাংলাদেশের এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই হাসিমুখে কথা বলেন তিনি। এমনকি সুযোগ পেলে একদিন বাংলাদেশ সফরের ইচ্ছার কথাও প্রকাশ করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

সাক্ষাৎকারে সোরিন বলেন, ‘আমরা বাংলাদেশকে ভালোবাসি। ১৯৯৫ কাতারে যে সমর্থন পেয়েছিলাম, তার জন্য আমরা সবসময় কৃতজ্ঞ। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই আবেগ, একই উচ্ছ্বাস দেখেছি। বাংলাদেশের মানুষ ডিয়েগো ম্যারাডোনা, মেসি এবং আর্জেন্টিনার ফুটবলকে অনেক সম্মান করে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে একদিন আমি অবশ্যই বাংলাদেশে আসব।’

বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘কেপ ভার্দে দারুণ খেলেছে। তারা শুধু রক্ষণাত্মক ফুটবল খেলেনি, বরং গোল করার চেষ্টা করেছে এবং আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছে। আফ্রিকার দলগুলোর পারফরম্যান্স সত্যিই প্রশংসার দাবিদার।’

পুরো দলের ঐক্য ও শক্তিশালী দলগত মানসিকতার কথা তুলে ধরেনন সোরিন। মেসির নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মেসি ছোটবেলা থেকেই পার্থক্য গড়ে দেয়ার মতো ফুটবলার ছিল। বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দলের প্রতিটি পর্যায়েই সে ছিল নির্ণায়ক। এখন সে একজন অসাধারণ নেতা। মেসি এবং তার পরিবারের জন্য আমি খুবই আনন্দিত।’

সাক্ষাৎকারের শেষ দিকে টি-স্পোর্টসের সাংবাদিক ২০২২ বিশ্বকাপ জয়ের পর সোরিনের ইনস্টাগ্রামে বাংলাদেশকে নিয়ে দেয়া আবেগঘন পোস্টের প্রসঙ্গ তোলেন। জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ থেকে আমাকে ভিডিও পাঠানো হয়েছিল। আমি সেগুলো আমার ইনস্টাগ্রামে শেয়ার করেছি। ভালোবাসি বাংলাদেশ। ধন্যবাদ।’

হুয়ান পাবলো সোরিন ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন। দেশের হয়ে ৭০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। অবসর নেয়ার পর ধারাভাষ্যকার, বিশ্লেষক ও গণমাধ্যমকর্মী হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত কাজ করছেন। বাংলাদেশের প্রতি তার ভালোবাসার প্রকাশ অবশ্য নতুন নয়। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের ভিডিও শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এবার সরাসরি সাক্ষাৎকারে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানিয়ে আবারও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করলেন আর্জেন্টিনার এই সাবেক অধিনায়ক।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

Next Post

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

Next Post
ইংলিশ ফুটবল দল বিশ্বকাপের পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

নরওয়ে ও ব্রাজিলের ফুটবল ম্যাচে খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT