চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 05, জুলাই 2026
in বিনোদন
A A
Amir Khan's third marriage celebration with family and friends in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করলেন বলিউড তারকা আমির খান। রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, বিশেষ বিবাহ আইনের অধীনে নিবন্ধিত এই বিয়ের আয়োজন ছিল একেবারেই ব্যক্তিগত। আমিরের ভাষায়, এটি ছিল একটি ‘ঘরোয়া বিয়ে’। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

বিয়ের দিন সকাল থেকেই আমিরের পালি হিলের বাসভবনের বাইরে সংবাদকর্মী ও আলোকচিত্রীদের ভিড় দেখা যায়। মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত হলেও ঘরের ভেতরেই সব আয়োজন সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে কোনো প্রভাব পড়েনি। এ সময় নির্মাতা আশুতোষ গোয়ারিকারসহ কয়েকজন ঘনিষ্ঠ অতিথিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

বিয়ে শেষে পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য একটি ব্যক্তিগত মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। কোনো জাঁকজমকপূর্ণ সংবর্ধনা বা বড় পরিসরের অনুষ্ঠান থাকছে না বলেও আগেই জানিয়েছিলেন আমির।

এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। দুটি সম্পর্কই বিচ্ছেদে শেষ হলেও তাঁদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে অভিনেতার। গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রায় ২৫ বছরের পরিচয়ের পর গত বছর তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। আর এবার সেই সম্পর্ক পূর্ণতা পেল বিয়ের মাধ্যমে।

Tags: আমির খানবলিউড তারকা
Previous Post

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

Next Post

বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ২৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Next Post
আমেরিকার স্বাধীনতা দিবসের আতশবাজি ও কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ২৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রধানমন্ত্রীর কার্বন নিঃসরণ কমানোর বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT