চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 05, জুলাই 2026
in বিনোদন
A A
নিউইয়র্কে দুই বাংলার শিল্পীদের একত্রিত হওয়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে বাংলা ভাষাভাষীদের অন্যতম বৃহৎ আয়োজন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-এর ৪৬তম আসর।

তিন দিনব্যাপী এই বঙ্গ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের তারকা শিল্পী, নির্মাতা, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে জমে উঠেছে বাংলার মিলনমেলা।

এবারের আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, লেখক সাদাত হোসেন, নির্মাতা রেদওয়ান রনিসহ অনেকে।

অন্যদিকে কলকাতা থেকে উপস্থিত রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা, যীশু সেন, সৌরভ, দর্শনা বণিক, পায়েল মুখার্জিসহ আরও অনেক শিল্পী-নির্মাতারা।

প্রতি বছরের মতো এবারও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বাংলা ভাষাভাষী মানুষ এই সম্মেলনে অংশ নিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র ও নানা আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে উঠেছে সম্মেলন প্রাঙ্গণ।

প্রবাসী বাঙালিদের কাছে এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে পুনর্মিলনের অন্যতম বড় উপলক্ষ।

এবারের সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে বাংলা চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ থেকে প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘সাবা’ এবং ‘দম’। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে প্রদর্শিত হচ্ছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘ডিপ ফ্রিজ’ এবং ‘দেবী চৌধুরানী’।

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননাও প্রদান করা হচ্ছে। সেইসঙ্গে রয়েছে সাহিত্যিক ও সাংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা।

সম্মেলনে অংশ নেওয়া চিত্রনায়ক ইমন বলেন, নর্থ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করে এখানে এসেছেন।

এটি বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় মিলনমেলাগুলোর একটি। চারদিকে উৎসবমুখর পরিবেশ, সবাই একসঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করছেন।

Tags: বঙ্গ সম্মেলনলিড বিনোদন
Previous Post

বরিশালে ব্যবসায়ীকে মারধর ও চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের সিসিটিভি ফুটেজ

Next Post

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেছনে স্পন্সর লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সড়ক নিরাপত্তা সংস্থার লোগো সহ একটি ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT