চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 পূর্বাহ্ন 05, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টার।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেক-ইন ও বোর্ডিং পাস সংগ্রহের পরও শেষ পর্যন্ত বিমানে ওঠেননি ৭৬ জন যাত্রী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বোর্ডিং গেটে পাঁচজনের ভিসায় জালিয়াতি বা তথ্যগত অসঙ্গতি ধরা পড়ার পর বাকি ৭১ জন বিমানবন্দর ছেড়ে চলে যান।

শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি রাত ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, ফ্লাইটটিতে ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা থাকলেও শেষ পর্যন্ত ৭৬ জন যাত্রী বিমানে আরোহন করেননি। এর মধ্যে বোর্ডিং গেটে পাঁচজনের পাসপোর্ট ও ভিসার তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় তাদের যাত্রা বাতিল করা হয়।

সূত্র জানায়, ওই পাঁচজনকে আটকে দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একই ফ্লাইটের আরও ৭১ জন যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন। ফলে তারাও আর ফ্লাইটে ওঠেননি।

সংশ্লিষ্টদের দাবি, বিমান সংস্থার চেক-ইন কাউন্টারে ভিসা যথাযথভাবে যাচাই না করেই তাদের বোর্ডিং পাস ইস্যু করা হয়। পরে তারা ইমিগ্রেশনও অতিক্রম করেন। কিন্তু বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ভিসা জাল বা অবৈধ হিসেবে শনাক্ত হয়।

ঘটনার পর প্রশ্ন উঠেছে, একাধিক ধাপের নিরাপত্তা ও ভিসা যাচাই প্রক্রিয়া পার হওয়ার পরও কীভাবে সন্দেহভাজন জাল ভিসাধারীরা বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হলেন।

বিমানবন্দর সূত্রের ভাষ্য, বিমানে না ওঠা ৭৬ জনই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের মালয়েশিয়ায় অবস্থান করার পরিকল্পনা ছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ভিসায় সমস্যা রয়েছে বলে জানা যায়। এর কিছুক্ষণ পর বোর্ডিং লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি এবং পরে কয়েকজনকে অফলোড করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে কয়েকজন যাত্রীকে আগেই ইমিগ্রেশন পুলিশ অফলোড করে। তাদের মধ্যে কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের প্রকৃত ভ্রমণ উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

Tags: ভিসা জটিলতা
Previous Post

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

Next Post
চরিত্রদের শক্তিশালী উপস্থিতি ও এক্সপ্রেশনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

বাংলাদেশের রাষ্ট্রপতি, একজন পুরুষ, সাদা চুল ও গোঁফের সঙ্গে পেশাদার পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT